বিশ্বজুড়ে দাপট অব্যাহত করোনার

আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে ব্রিটেনেও

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ১,৭৯,৮০৭।

এটা ফ্রান্সের ছবি। একদিনে এত সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় লাখের ঘর স্পর্শ করায় কার্যত ঘুম উবেছে সরকারের।

শুধু ফ্রান্স নয়, করোনায় আক্রান্তের সংখ্যা ইউরোপের অন্যান্য দেশেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে বলা হয়েছে, ২৬ ডিসেম্বর পর্যন্ত ইউরোপে এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫৭ শতাংশ।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী ওলিভার ভেরেন দেশবাসীকে সতর্ক করতে গিয়ে বলেন, জানুয়ারির শুরু থেকে ফি-দিনে দেশে করোনায় আক্রান্ত হবেন দু লক্ষের বেশি। পরিস্থিতি যে আগামীদিনে সঙ্কটজনক হবে, তা স্বীকার করে নিয়েছে, সে দেশের কমবেশি সব হাসপাতাল। ফ্রান্সের হসপিটাল ফেডারেশনের তরফ থেকে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, বছরের শুরু থেকে করোনা মারাত্মক আকার ধারণ করবে।

করোনার শৃঙ্খল ভাঙতে ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স জানিয়ে দিয়েছেন, আপাতত সপ্তাহে তিনদিন বাড়ি থেকে কাজ করতে হবে। নতুন বছরের প্রথম দিন থেকেই কার্যকর হবে নয়া বিধিনিষেধ।

শুধু ফ্রান্স নয়, করোনায় আক্রান্তের সংখ্যা অন্যান্য দেশেও বাড়ছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইতালিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার। আক্রান্তের পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যাও। করোনায় প্রাণ হারিয়েছেন ২০২ জন।

আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে ব্রিটেনেও। সে দেশে একদিনে আক্রান্ত ১ লক্ষ ২৯ হাজার ৪৭১ জন। ব্রিটেনে উদ্বেগজনক হারে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। ফ্রান্সেও করোনায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত প্রায় ১ লক্ষ ৮০ হাজার। সংক্রমণের হারে বিশ্বে শীর্ষস্থানে ডেনমার্ক।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর