কট্টরপন্ত্রী মৌলবাদীদের অত্যাচারের হাত থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়ে ভারতে প্রবেশ বাংলাদেশী ছাত্রের

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বাংলাদেশের অস্থির অবস্থা, চিন্ময় প্রভুর মুক্তি চেয়ে আন্দোলন করার অভিযোগে কট্টরপন্থী মৌলবাদীদের তান্ডব ও হুমকি ও মামলার জেরে প্রাণভয়ে ঘর ছাড়া হন এক জন হিন্দু যুবক। প্রসঙ্গত জানা গেছে, নদী সাঁতরে সে শীতের রাতের অন্ধকারে ভারতে প্রবেশ করে। তবে তাকে আটক করে বিএসএফ। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের(Rajganj Block) করোতোয়া নদী(Karotowa Rver) সাঁতরে ভারতে প্রবেশ করার পর তাকে আটক করে BSF। ওই যুবককে তুলে দেওয়া হয় রাজগঞ্জ থানার পুলিশের হাতে। যুবককে জিজ্ঞাসাবাদ করবার পর তাকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাকে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়। যুবকের নাম জীবন বর্মন । বয়স ২১ বছর ।। যুবকের বাড়ি জানা গেছে বাংলাদেশের রংপুর জেলার ঠাকুরগাও গ্রামে।

সে ঠাকুর গাও গভর্নমেন্ট কলেজের বি এ প্রথম বর্ষের(B A First Year)ছাত্র। আদালতে পেশ করার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়েছে জানায় বাংলাদেশের হিন্দুদের উপর অকথ্য অত্যাচার চলছে। তার ওপরেও অত্যাচার চালানো হয়। প্রাণভয়ে সে শীতের রাতে নদীতে ঝাঁপ দিয়ে ভারত ভূখণ্ডে প্রবেশ করে। এর আগে, একদিকে ইসকনের ভক্ত অপরদিকে বাবা-মায়ের একমাত্র কন্যা।বাংলাদেশে অত্যাচারীত হয়ে প্রাণ বাঁচাতে ভারত ভুখন্ডে প্রবেশ করতেই বিএএসএফের হাতে ধরা পড়ে এক নাবালিকা। উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের ফতেপুর বিওপি এলাকা থেকে ওই নাবালিকাকে আটক করে চোপড়া থানার পুলিশের হাতে তুলে দেয় সীমান্ত রক্ষী বাহিনী। এরপর তাকে হোমে(Home) পাঠায় পুলিশ।

জানা গেছে, বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা ওই নাবালিকার পরিবার ইসকনের ভক্ত। শুধুমাত্র এই অপরাধেই তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল মৌলবাদীদের পক্ষ থেকে।শেষমেশ কোনো রাস্তা না পেয়ে আতঙ্কে রাতের অন্ধকারে প্রাণে ঝুঁকি নিয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় ওই নাবালিকা। জলপাইগুড়ির বেলাকোবায় এক আত্মীয়ের বাড়িতে যাওয়াই উদ্দেশ্য ছিলো তার। তার কাছ থেকে বেলাকোবার আত্মীয়ের ফোন নন্বর পেয়ে পুলিশ তাদের চোপড়া থানায়(Chopra P.S.) ডেকে পাঠায়। এরপর জিজ্ঞাসাবাদের পর তাকে আইনানুগ পদক্ষেপ নিয়ে জেলা শিশু কল্যান সমিতি -র মাধ্যমে হোমে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। ওই নাবালিকার মুখ থেকে ভয়ংকর অভিজ্ঞতার কথা শুনে শিউরে ওঠেন এপারের পুলিশ প্রশাসন। যত সময় এগোচ্ছে ততই বাংলাদেশের মোল্লা ইউনূস সরকার এবং উগ্র মৌলবাদীরা হিন্দুদের উপর অত্যাচারের মাত্রা বাড়াচ্ছে। অথচ ভারতের সংবাদ মাধ্যম সেই খবর প্রকাশ করলে তা মিথ্যা রটনা বলে দাবি করছেন বাংলাদেশের ক্ষমতাসীন সরকার। প্রতিদিন রাত্রিবেলা বাংলাদেশ থেকে বহু হিন্দু মানুষজন টর্চ লাইট জ্বেলে হাজির হচ্ছেন ভারতের সীমান্তে। একটাই করুন আর্তনাদ তাদের রক্ষা করুন আমাদের। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতির কারণে আরো অত্যাচার বেড়েছে কৃষকদের ওপর।বর্তমানে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে।

আর সেই অগ্নিগর্ভ পরিস্থিতি ভারত বাংলাদেশ সীমান্ত গেদে বর্ডার এলাকার একাধিক চাষীদের উপর। তারা কৃষিকাজ করতে বর্ডারের কাঁটাতার পেরিয়ে গেলে তাদের উপর বিভিন্ন রকম অত্যাচার করা হয় বলে অভিযোগ। কখনো নিজেদের জমির ফসল কেটে নিয়ে যায় কখনো প্রাণে মারার হুমকি পর্যন্ত দেয়। এই অত্যাচারের কারণেই অনেক কৃষক কাঁটাতারের ওপারে চাষ করতে যেতে ভয় পাচ্ছে। বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতির কারণে আরো অত্যাচার বেড়েছে কৃষকদের উপর। কৃষকদের অভিযোগ এই বিষয়ে তারা বিএসএফ জওয়ানদের অভিযোগ জানালে তারা কোন ব্যবস্থা নিচ্ছে না। এই অভিযোগ ক্যাম্পে গিয়ে জানানোর নির্দেশ দিচ্ছে তারা। কাঁটাতারের ওপর পাড়ে যাওয়া নিষেধ বিএসএফের। ফলে সেই সুযোগ নিয়ে বাংলাদেশের দুষ্কৃতীরা জমির ফসল লুট করে নিয়ে যাচ্ছে। ভারতীয় কৃষকরা প্রতিবাদ জানাতে গেলে মারধর করছে। আগে এপারে কৃষকরা প্রতিবাদ জানালে ফিরে যেত। কিন্তু এখন রীতিমত চোখে চোখ রেখে শাসিয়ে ভয় দেখিয়ে কলা গাছের কলা থেকে জমিতে যেসব ফসল খুলছে তা সব তারা কেটে নিয়ে যাচ্ছে। অসহায় হয়ে তাকিয়ে থাকছে সীমান্তবর্তী গেদের ভারতীয় কৃষকরা। কষ্ট করে জমিতে যে ফসলতলা পলাচ্ছে তা তারা ঘরে নিয়ে আসতে পারছেন না। তবে নতুন করে কাঁটাতারের বেড়া দাওয়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে সকলের মনে। কিন্তু ঘন কুয়াশায় অনুপ্রবেশের আশঙ্কা অথবা গভীর রাতে আক্রমণের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিতে পারছেন না যে গেদে সীমান্তবর্তী গ্রামের মানুষজন।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন