‘ঝুকেগা নেহি শালা..’ সমালোচকদের জবাব দিতে পুষ্পার সংলাপ আওড়ালেন দিলজিৎ

শনিবার চণ্ডীগড়ে ছিল দিলজিতের ব্লকবাস্টার দিল-লুমিনাটি কনসার্ট। সেখানেও কিছু বিদ্বেষীদের উদ্দেশ্যে গায়ক ব্লকবাস্টার চলচ্চিত্র 'পুষ্পা' স্টাইলে কিছু উপযুক্ত জবাব দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গতমাস থেকেই ‘দিল-লুমিনাটি ট্যুর’ শুরু করেছেন পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসঞ্জ। ভারত ঘুরে ঘুরে কনসার্ট করছেন গায়ক। ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে কনসার্ট সেরে ফেলেছেন গায়ক। কিন্তু ভারতে তাঁর কনসার্ট ট্যুর শুরু হওয়ার আগে থেকেই বিতর্কের সূত্রপাত। কখনও টিকিট বিক্রি নিয়ে, কখনও তাঁর কনসার্টে ভক্তদের বিশৃঙ্খলা নিয়ে, আবার কখনও আয়োজকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়াও অ্যালকোহল ব্যবহৃত তাঁর নিয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যাতে সেসব গানগুলি কনসার্টে তিনি না করেন। সব মিলিয়ে দিলজিৎ দোসঞ্জের কনসার্টে প্রথম থেকেই একাধিক বিতর্ক উঠেছে।

শনিবার চণ্ডীগড়ে ছিল দিলজিতের ব্লকবাস্টার দিল-লুমিনাটি কনসার্ট। সেখানেও কিছু বিদ্বেষীদের উদ্দেশ্যে গায়ক ব্লকবাস্টার চলচ্চিত্র ‘পুষ্পা’ স্টাইলে কিছু উপযুক্ত জবাব দিয়েছেন। কারণ তাঁর চণ্ডীগড় কনসার্টেও কিছু মানুষ সমস্যা সৃষ্টি করেছিল। আর তাঁদেরকে মঞ্চ থেকে একাধিক ভাষায় আক্রমণ করেন দিলজিৎ দোসঞ্জ। ভিডিওগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যপকভাবে ভাইরাল হচ্ছে।

তার একটি ভিডিওতে, দিলজিৎকে সুপারস্টার আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা’র সংলাপ আওড়াতেও দেখা যায়। এদিন তিনি দর্শকদের প্রশ্ন করেছিলেন, “পুষ্পা ছবিটি জানেন কী? আমি এর প্রথম পর্ব দেখেছি, সত্যিই চমৎকার। এর মধ্যে একটি বিখ্যাত সংলাপ আছে, ‘ঝুকেগা না সালা’। আব সালা নাহি ঝুকেগা তো কেয়া জিজা ঘুম যায়েগা?” অর্থাৎ কখনও আত্মসম্মানের থেকে নিচে নামব না। আর গায়ক যে তাঁর কনসার্টে হামলাকারীদের উদ্দেশ্যে এমনটা জানিয়েছিলেন তা বুঝতে বাকি নেই কারোর। অর্থাৎ গোটা ভারতে একেবারে সগৌরবে কনসার্ট সারছেন তিনি। বিরোধীদের ‘নো পাত্তা’-এই নীতিই বিশ্বাস করেন দিলজিৎ দোসঞ্জ। প্রসঙ্গত, দিন কয়েক আগে দিলজিতের ইন্দোর কনসার্টে হামলা চালিয়েছিল বজরং দল, এমনকি তাঁদের নির্দেশে সেখানে জোরকদমে চলেছিল মদ বিক্রি। আর তাতে সায় দিয়েছিলেন সেখানকার বিজেপি নেতৃত্বরা। তা নিয়েই ব্যাপক রুষ্ট হয়েছিলেন গায়ক এবং মঞ্চের মধ্যে প্রকাশ্যে বলেছিলেন, ‘তিনি কাউকে ভয় পান না, ভারতবর্ষ কারো বাবার নয়।’ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যপকভাবে ভাইরাল হয়েছিল। বজরং দল ইন্দোরে দিলজিতের কনসার্টের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন, অনুষ্ঠানস্থলে মদ এবং আমিষ খাবারের খোলা রাখার আহ্বান জানিয়েছিলেন।

এছাড়াও দিলজিতের ‘দিল-লুমিনাটি ট্যুর’ দেশ জুড়ে একাধিক বিতর্কের সৃষ্টি করেছে। তেলেঙ্গানা সরকার তাঁর হায়দরাবাদের কনসার্টের আগে মদ এবং সহিংসতার উল্লেখিত গানগুলিতে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। এছাড়া তাঁর চণ্ডীগড় কনসার্টের আগে, কর্তৃপক্ষ মদ্যপানের উল্লেখ-সহ নির্দিষ্ট কিছু গানের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। গত বৃহস্পতিবার সিসিপিসিআর-এর চেয়ারপার্সন শিপ্রা বনসাল জানিয়ে দিয়েছিলেন, তিনি যেন তাঁর ‘পাটিয়ালা পেগ’, ‘5 স্টার’ এবং ‘কেস’-এর মতো গানগুলি কনসার্টে না গান। কমিশন তাঁর পারফরম্যান্সের সময় শিশুদের মঞ্চে উঠতেও নিষেধ করেছেন। শুধু তাই নয়, শব্দ দূষণ রোধে তাঁকে উচ্চডেসিবেলেও গাইতেও না করেছেন। আমেদাবাদে তাঁর কনসার্ট চলাকালীন, তিনি সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, “আপনি বলছেন যে আমার গান যুবকদের মদ সেবনে উৎসাহিত করে। ঠিক আছে। আজকে আমি প্রতিজ্ঞা করছি, আমি আমার জীবনে আর কখনও অ্যালকোহলের উল্লেখ সহ গান গাইব না, তবে কর্তৃপক্ষকেও কথা দিতে হবে যে, দেশে যাতে মদ বিক্রি হয়। আমি জানি যে ঘটবে না, কারণ এর থেকেই শেষে ব্যপক রাজস্ব আসে।’

 

 

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!