গুরুতর অসুস্থ ওস্তাদ জাকির হুসেন, ভর্তি আমেরিকার হাসপাতালে

ওস্তাদ জাকির হুসেন ভাল নেই। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শ্যালক আইয়ুব আউলিয়া ফোনে আমাদের বিষয়টি জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গুরুতর অসুস্থ বিখ্যাত ওস্তাদ তবলা বাদক এবং ওস্তাদ আল্লাহ-র বড় ছেলে জাকির হুসেন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। ‘গুরুতর’ অসুস্থতার জন্য হাসপাতালে চিকিৎসাধীন তবলা বাদক। জাকির হুসেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ তবলা বাদকদের মধ্যে একজন হিসাবে বিশ্ব বিখ্যাত। তাঁর অসুস্থতার কথা শুনে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা। তবলা বাদকের পরিবার তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। ভক্তদের প্রার্থনার জন্যে অনুরোধ করেছেন। তাঁর অবস্থা এখন সঙ্কটজনক। জাকির হুসেনের অসুস্থতার খবর প্রথমে একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাঁর শ্যালক আয়ূব আউলিয়া।

এরপর ওই সংবাদমাধ্যমই অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লিখেছেন, “ওস্তাদ জাকির হুসেন ভাল নেই। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শ্যালক আইয়ুব আউলিয়া ফোনে আমাদের বিষয়টি জানিয়েছেন। লন্ডনে অবস্থানরত আউলিয়া সাহেব জাকিরের অনুসারীদের তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার অনুরোধ করেছেন।” তবে জাকির হুসেনের ঠিক কী হয়েছে তা জানা যায়নি। আপাতত তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ১৯৫১ সালে মুম্বইয়ে জন্মগ্রহণ করেছেন জাকির হুসেন। ভারতীয় বিনোদন মহলের একজন রত্ন তিনি। ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণে সম্মানিত হয়েছেন তিনি। তিনি ১৯৯৯ সালে ইউনাইটেড স্টেটস ন্যাশনাল এনডাউমেন্ট ফর দ্য আর্টস ন্যাশনাল হেরিটেজ ফেলোশিপের সঙ্গে আন্তর্জাতিক তবলা শিল্পী হিসেবে স্বীকৃত পেয়েছিলেন, যা মার্কিন যুক্তরাষ্ট্রে ঐতিহ্যবাহী শিল্পী ও সঙ্গীতজ্ঞদের দেওয়া সর্বোচ্চ সম্মান।

 

তিনি তাঁর পিতার নির্দেশনায় ৩ বছর বয়সে তবলা বাজাতে শুরু করেন। ৭ বছর বয়সেই ছিল তাঁর প্রথম কনসার্ট, ১১ বছর বয়সে, তিনি সফর শুরু করেছিলেন। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার আমলে, অল-স্টার গ্লোবাল কনসার্টে যোগদানের জন্য হোয়াইট হাউসে আমন্ত্রিত প্রথম ভারতীয় সঙ্গীতশিল্পী ছিলেন জাকির হুসেন, যা ভারতের জন্যে ইতিহাস রচনার সমান। সম্প্রতি, জাকির হুসেনের ‘অ্যাজ উই স্পিক’ ভারত সফরের ঘোষণা দিয়েছিল, যেখানে রাকেশ চৌরাসিয়া, বেলা ফ্লেক এবং এডগার মেয়ারের মতো প্রতিভাবান শিল্পীরা অংশগ্রহণ করবেন। সফরটি শুরু হওয়ার কথা ২০২৫ থেকে। কিন্তু জাকির হুসেনের অসুস্থতার কারণে কনসার্টটি পিছিয়েও যেতে পারে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুক আমরা ‘এই মূহুর্তে’-এর পরিবার সেই কামনাই করি।

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!