না ফেরার দেশে তবলার যাদুকর জাকির হুসেন, শোকে কাতর গোটা বলিউড

গায়ক অভিজিৎ ভট্টাচার্য লিখেছেন, "The Great Meestro #zakirhussain ..Gone Too Soon."অমিতাভ বচ্চনও তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। মেগাস্টার অমিতাভ বচ্চনও তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিংবদন্তি তবলার যাদুকর জাকির হুসেন আর নেই। চিকিৎসাধীন অবস্থাতেই আমেরিকার সান ফ্রান্সিসকো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে তাঁর পরিবারের তরফে কিংবদন্তি শিল্পীর মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। প্রয়াত জাকির হুসেন, তাঁর স্ত্রী অ্যান্তোনিয়া মিনেকোলা, দুই কন্যা আনিসা ও ইসাবেলা-সহ তাঁর অগণতি ভক্তদের রেখে গিয়েছেন। গতকাল (১৫ ডিসেম্বর) বিকেলে কিংবদন্তি তবলা বাদকের অসুস্থতার খবর প্রকাশ্যে এসেছিল। জানা গিয়েছে, উচ্চ রক্তচাপজনিত সমস্যার পাশাপাশি হৃদযন্ত্রেরও সমস্যা ছিল তাঁর। তাই গত এক সপ্তাহ ধরে তিনি সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর অসুস্থতার খবর নিশ্চিত করছিলেন তাঁর দীর্ঘদিনের সঙ্গী নির্মলা বাচানি। তবে গতকাল রাতে হঠাৎই খবর আসে, জাকির হুসেন মারা গিয়েছেন। কিন্তু এই খবরটি রটতেই কিংবদন্তি শিল্পীর ভাগ্নে জানান, তাঁর মামা মারা যাননি। তিনি বেঁচে আছেন। তবে হাসপাতালে ভর্তি আছেন। তিনি অনুরাগীদের সুস্থতা কামনা করতে বলেছিলেন। এরপরেই তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে শিল্পীর প্রয়াণের খবর মুছে দেওয়া হয়। কিন্তু আজ সকালে তাঁর পরিবারের থেকে জানানো হল, সত্যিই কিংবদন্তি তবলা বাদক আর নেই। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন দুনিয়ায়।

অভিনেত্রী করিনা কাপুর থেকে এ আর রহমান, অমিতাভ বচ্চন, কমল হাসান, সকলেই শিল্পীকে শ্রদ্ধা জানিয়েছেন। করিনা কাপুর তাঁর বাবা রণধীর কাপুর এবং জাকির হুসেন সমন্বিত একটি থ্রোব্যাক ছবি শেয়ার করে লিখেছেন, “Maestro.. Forever”। ছবিতে রণধীর এবং জাকির হুসেনকে হাত মেলাতে দেখা গিয়েছে। রণবীর সিং সঙ্গীতশিল্পীর একটি খুশির ছবি শেয়ার করে বেদনার ইমোজি দিয়েছেন। চলচ্চিত্র নির্মাতা-অভিনেতা নন্দিতা দাস ওস্তাদকে আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন। তিনি কিংবদন্তির সাথে একগুচ্ছ ছবি শেয়ার করে লিখেছেন, “মর্মাহত এবং গভীরভাবে দুঃখিত। একটি অপূরণীয় ক্ষতি। আপনি খুব তাড়াতাড়ি চলে গেলেন।” জাতীয় পুরষ্কার বিজয়ী অভিনেত্রী নৃত্যা মেনেন জাকির হুসেনকে স্মরণ করে লিখেছেন, “আমার একটা আফসোস রয়ে গেল, অসাধারণ শিল্পীকে লাইভ দেখার সাধ্য আমার হলো না। দিনটি আর আসবে না।”

গায়ক অভিজিৎ, সুরকার বিশাল দাদলানি, তিনবারের গ্র্যামি পুরস্কার বিজয়ী রিকি কেজ, এ আর রহমানও তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। রিকি কেজ লিখেছেন, “কিংবদন্তি ওস্তাদ জাকির হুসেনের প্রয়াণে মর্মাহত, গভীরভাবে শোকাহত এবং বিধ্বস্ত। যিনি ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ও ব্যক্তিত্বদের মধ্যে একজন ছিলেন।” বিশাল দাদলানির লিখেছেন, “আর কখনোই #উস্তাদজাকিরহুসেন হবে না। তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।” এআর রহমান এক্স-এ লিখেছেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাকির ভাই ছিলেন একজন অনুপ্রেরণা, একজন উচ্চাভিলাষী ব্যক্তিত্ব যিনি তবলাকে বিশ্বব্যাপী প্রশংসায় পঞ্চমুখ করেছিলেন। তার ক্ষতি আমাদের সকলের জন্য অপূরণীয়।” গায়ক অভিজিৎ ভট্টাচার্য লিখেছেন, “The Great Meestro #zakirhussain ..Gone Too Soon.”অমিতাভ বচ্চনও তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। মেগাস্টার অমিতাভ বচ্চনও তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

প্রখ্যাত তবলা বাদক ওস্তাদ আল্লা রাখা খানের ছেলে ছিলেন জাকির হুসেন। তিনি শুধু ভারত নয়, বৈশ্বিক সঙ্গীতমহলেও একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। তিনি সাত বছর বয়সে তার তবলার যাত্রা শুরু করেছিলেন। আর ১১ বছর বয়স থেকেই গোটা ভারত জুড়ে পারফর্ম শুরু করেছিলেন। পুরো কর্মজীবনে, তিনি ভারতীয় শাস্ত্রীয় এবং বিশ্ব সঙ্গীত উভয় ক্ষেত্রেই অসাধারণ অবদান রেখেছেন। তিনি তাঁর ব্যতিক্রমী তবলা দক্ষতা প্রদর্শন করে গোটা বিশ্ববাসীকে মুগ্ধ করেছেন। তবে চার দশক আগে, তিনি তার পরিবারের সঙ্গে সান ফ্রান্সিসকোতে স্থানান্তরিত হয়ে যান। ১৯৫১ সালে মুম্বইয়ে জন্মগ্রহণ করেছেন জাকির হুসেন। ভারতীয় বিনোদন মহলের একজন রত্ন তিনি। ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণে সম্মানিত হয়েছেন তিনি। তিনি ১৯৯৯ সালে ইউনাইটেড স্টেটস ন্যাশনাল এনডাউমেন্ট ফর দ্য আর্টস ন্যাশনাল হেরিটেজ ফেলোশিপের সঙ্গে আন্তর্জাতিক তবলা শিল্পী হিসেবে স্বীকৃত পেয়েছিলেন, যা মার্কিন যুক্তরাষ্ট্রে ঐতিহ্যবাহী শিল্পী ও সঙ্গীতজ্ঞদের দেওয়া সর্বোচ্চ সম্মান। এছাড়াও আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার আমলে, অল-স্টার গ্লোবাল কনসার্টে যোগদানের জন্য হোয়াইট হাউসে আমন্ত্রিত প্রথম ভারতীয় সঙ্গীতশিল্পী ছিলেন জাকির হুসেন, যা ভারতের জন্যে ইতিহাস রচনার সমান। সম্প্রতি, জাকির হুসেনের ‘অ্যাজ উই স্পিক’ ভারত সফরের ঘোষণা দিয়েছিল, যেখানে রাকেশ চৌরাসিয়া, বেলা ফ্লেক এবং এডগার মেয়ারের মতো প্রতিভাবান শিল্পীরা অংশগ্রহণ করবেন। সফরটি শুরু হওয়ার কথা ২০২৫ থেকে। কিন্তু জাকির হুসেনের মৃত্যুর কারণে কনসার্টটি আদৌ হবে কিনা জানা নেই। তার শেষ অ্যালবাম রিলিজ করেছিল ২০২৩ সালে , যার নাম ‘THIS MOMENT’।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর