ভক্তদের সারপ্রাইজ, সলমানের জন্মদিনেই আসছে ‘সিকান্দর’-এর টিজার

এ.আর. মুরুগাদোস পরিচালিত, সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ছবিটির জন্যে অপেক্ষার বাঁধ ভেঙেছে ভক্তদের। এবার প্রকাশিত হল চলচ্চিত্র সম্পর্কিত একটি উত্তেজনাপূর্ণ খবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপারস্টার সলমান খান ভক্তদের জন্যে বিশাল খবর। ভাইজানের জন্মদিনের দিনই আসছে ‘সিকন্দার’-এর টিজার। আগামী ২৭ ডিসেম্বর ৫৯ বছরে পদার্পণ করতে চলেছেন সলমান খান। গত কয়েক বছর ধরেই তাঁর জীবনের উপর দিয়ে ঝড় বয়ে চলেছে। কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের থেকে একাধিক মৃত্যু হুমকি অভিনেতার জীবন বিপন্ন করেছে। শুধু সলমান নয়, সলমানের পরিবারও লরেন্স বিষ্ণোইয়ের নজর থেকে আড়ালে নেই। বিশেষ করে, গত ১২ অক্টোবর সলমান ঘনিষ্ঠ বাবা সিদ্দিকীর হত্যার পরেই সলমানের নিরাপত্তা আরও জোরদার করেছে মহারাষ্ট্র সরকার। কঠোর নিরাপত্তায় মুড়ে নিজের কাজের প্রতিশ্রুতিগুলি সারছেন অভিনেতা। সুপারস্টারকে পরবর্তীতে দেখা যাবে ‘সিকন্দার’ ছবিতে। যা আগামী বছর ঈদে মুক্তি পাবে, এই ছবির জন্যেই অধীর আগ্রহে বসে রয়েছেন তাঁর ভক্তরা। গত ৬ মাস ধরে একটানা শুটিং করছেন অভিনেতা।

এ.আর. মুরুগাদোস পরিচালিত, সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ছবিটির জন্যে অপেক্ষার বাঁধ ভেঙেছে ভক্তদের। এবার প্রকাশিত হল চলচ্চিত্র সম্পর্কিত একটি উত্তেজনাপূর্ণ খবর। এর আগে শোনা গিয়েছিল, সলমানের জন্মদিনেই ‘সিকন্দার’-এর পোস্টার রিলিজ হতে চলেছে। কিন্তু এবার শোনা যাচ্ছে, শুধু পোস্টার নয়, ওইদিন ‘সিকন্দার’-এর টিজারও মুক্তি পাবে, যা নিঃসন্দেহে সলমান ভক্তদের জন্যে সুখবর। একটি প্রতিবেদন অনুযায়ী, সলমানের ৫৯ তম জন্মদিনে সলমান ভক্তদের বড় উপহার দিতে চলেছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। ‘দাবাং’ খানের জন্মদিনেগ ‘সিকন্দার’-এর টিজার প্রকাশিত করবেন নির্মাতারা।

আনুষ্ঠানিকভাবে ২৭ ডিসেম্বর, লঞ্চ হবে সিকান্দার-এর টিজার। একটি সূত্র জানিয়েছে, সলমানের জন্মদিনে লঞ্চের জন্য একটি বিশেষ টিজার কাটা হয়েছে, যার এখন এডিটিং চলছে। ছবির টিজারের পাশাপাশি সলমানের জন্মদিনের পোস্টারও শেয়ার করা হবে। বর্তমানে ‘সিকন্দার’ নির্মাণের চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং নির্মাতারা ২০২৫ সালের জানুয়ারিতে ছবিটির শুটিং শেষ করতে চান। ‘সিকন্দার’ ছবিতে সলমানের বিপরীতে রয়েছেন রশ্মিকা মান্দান্না। এই ছবির শুটিং শেষ করে সালমান ‘জওয়ান’ পরিচালক অ্যাটলির ছবির কাজ শুরু করবেন। এদিকে সলমানের জন্মদিনে এবার তাঁর গ্যালাক্সি আবাসনের বাইরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে। ভক্তদের সঙ্গে দেখা করতে গ্যালাক্সির বারান্দাতেও দেখা যাবে না সলমানকে।

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!