সুখবর, ২০২৫ থেকে বিনা ভিসাতেই রাশিয়া সফর করতে পারবেন ভারতীয়রা

২০২৫ সালে ভারত ও রাশিয়ার মধ্যে এই সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হতে পারে। জুনের শুরুতে, ভিসামুক্ত ভ্রমণের জন্য ভারত ও রাশিয়া উভয় দেশই ভিসার বিধিনিষেধ কমানোর জন্য আলোচনা করবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও গভীর হতে চলেছে। নতুন বছরেই সুখবর পাবে পেতে চলেছেন ভারতীয়রা। এবার থেকে বিনা ভিসাতেই রাশিয়া সফর করতে পারবেন ভারতীয়রা। ২০২৫ সালের জুনের মধ্যেই বিষয়টি কার্যকর হতে পারে। ২০২৫ সালে ভারত ও রাশিয়ার মধ্যে এই সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হতে পারে। জুনের শুরুতে, ভিসামুক্ত ভ্রমণের জন্য ভারত ও রাশিয়া উভয় দেশই ভিসার বিধিনিষেধ কমানোর জন্য আলোচনা করবে। রাশিয়া আগস্ট ২০২৩ থেকে ভারতীয়দের জন্য ই-ভিসা শুরু করেছিল, যার প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে প্রায় ৪ দিন সময় লাগে।

গত বছর রাশিয়া যে ই-ভিসা ইস্যু করেছিল, তাতে ভারত শীর্ষ পাঁচটি দেশের মধ্যে একটি ছিল। ভারতীয়দের প্রায় ৯,৫০০ টি ই-ভিসা দিয়েছে রাশিয়া। তবে এখনও পর্যন্ত রাশিয়ায় প্রবেশ করতে হলে, সেখানে থাকতে হলে, ভারতীয় নাগরিকদের রাশিয়ান দূতাবাস বা কনস্যুলেট দ্বারা জারি করা ভিসা নিতে হয়। যা একটি দীর্ঘ প্রক্রিয়া। সূত্রের খবর, বেশিরভাগ ভারতীয় ব্যবসা বা কাজের জন্য রাশিয়া যান। রেকর্ড সংখ্যায় রাশিয়া যাচ্ছেন ভারতীয়রা।

রেকর্ড অনুযায়ী, ২০২৩ সালে, ৬০,০০০ টিরও বেশি ভারতীয় রাশিয়া সফর করেছেন, যা ২০২২ সালের তুলনায় ২৬ শতাংশ বেশি। এদিকে রাশিয়া ট্যুরিস্ট এক্সচেঞ্জের অধীনে চিন এবং ইরানের ভ্রমণকারীদের ভিসা ফ্রিতে দিচ্ছে। যাতে চিন এবং ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও ভাল হয়েছে।তাই ভারতের সঙ্গে যোগাযোগ আরও ভাল রাখতে রাশিয়া ভারতীয়দের জন্যে ভিসা বাতিল করছে। এটি কার্যকর হলে ভিসা ছাড়াই ভারতীয়রা রাশিয়ায় সফর করতে পারবে। বর্তমানে ভারতীয় পাসপোর্টধারীদের ৬২ টি দেশে ভিসামুক্ত প্রবেশের অধিকার রয়েছে। এখন ভারতীয়রা ইন্দোনেশিয়া, মালদ্বীপ এবং থাইল্যান্ডের মতো ভ্রমণ গন্তব্যগুলিতে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারে।

‘পঞ্চায়েত ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে