‘লড়তে চেয়েছিলাম, কিন্তু….’, মুখ খুললেন সিরিয়ার ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট আসাদ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিদ্রোহী গোষ্ঠীর কাছে ক্ষমতা হারাতে হয়েছিল সিরিয়ার দেশত্যাগী প্রেসিডেন্ট বাশার আল আসাদকে। প্রাণ বাঁচাতে সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। ক্ষমতা হারানোর আটদিন বাদে মুখ খুললেন সিরিয়ার দেশত্যাগী প্রেসিডেন্ট। আর মুখ খুলেই জানালেন, ‘দেশ ছাড়ার কথা কখনই চিন্তা করেননি বা বিকল্প হিসাবে ভাবেননি। বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়তে চেয়েছিলেন। কিন্তু পরম মিত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরামর্শেই দেশ ছেড়েছেন।’

বাবা হাফিজ আল আসাদের মৃত্যুর পরে  উত্তরসূরি হিসাবে ২০০0 সালে সিরিয়ার প্রেসিডেন্ট হন বাশার আল আসাদ। দেশের শাসক হিসাবে প্রথমে সংস্কারক হিসাবেই আবির্ভুত হয়েছিলেন বাশার। পরে অবশ্য তাঁর বিরুদ্ধে স্বৈরাচারের অভিযোগ ওঠে। ২০১১ সালে ‘আরব বসন্তের’ সময় বাশার বিরোধী বিক্ষোভ শুরু হয়। পরে তা রক্তক্ষয়ী গৃহযুদ্ধে রূপ নেয়। তবে রাশিয়া ও ইরানের সমর্থনে ক্ষমতা টিকিয়ে রাখতে পেরেছিলেন তিনি। তবে ক্ষমতায় টিকে থাকলেও তুরস্ক, আমেরিকা ও ইজরায়েলের প্রধান শত্রু হিসাবে চিহ্নিত হয়ে উঠেছিলেন বাশার। গত কয়েক বছর ধরে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে জর্জরিত হয়ে উঠেছিল সিরিয়া। কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। ভিটেমাটি হারিয়ে উদ্বাস্তু হয়ে উঠেছিলেন কয়েক লক্ষ পরিবার।

বাশারকে ক্ষমতা থেকে হঠাতে ঝটিকা অভিযান শুরু করে বিদ্রোহী জঙ্গিরা। আলেপ্পো, হোমসের মতো গুরুত্বপূর্ণ শহরের দখল নেওয়ার পরে রবিবার (৮ ডিসেম্বর) সকালে দেশটির রাজধানী দামেস্কেও ঢুকে পড়ে বিদ্রোহীরা। তবে বিদ্রোহীরা রাজধানীর দখল নেওয়ার আগেই বিশেষ বিমানে দেশ ছেড়ে পালান প্রেসিডেন্ট আসাদ। আর তার পর থেকেই জল্পনা চলে, কোথায় গেলেন সিরিয়ার ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট? মাঝে রটে যায়, আসাদকে বহনকারী বিমানকে গুলি করে নামিয়েছে বিদ্রোহীরা। ফলে সিরিয়ার এক সময়ের দাপুটে স্বৈরশাসক বেঁচে রয়েছেন কিনা, তা নিয়েও জল্পনা শুরু হয়। অবশেষে গভীর রাতে জানা যায়, সুস্থই রয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট এবং পরম বন্ধু দেশ রাশিয়ার রাজধানী মস্কোয় পৌঁছেছেন। রুশ সরকারের কাছে সপরিবারে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তিনি। মানবিক কারণে বাশারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া।

ক্ষমতাচ্যূত হওয়ার আট দিন বাদে এক বিবৃতিতে আসাদ বলেন, ‘সিরিয়াকে জঙ্গিমুক্ত রাখার জন্য বরাবর চেষ্টা চালিয়েছি। গত ৭ ডিসেম্বর জঙ্গিরা রাজধানী দামেস্কে-তে পৌঁছনোর পরেও প্রেসিডেন্ট পদ কিংবা দেশ ছাড়ার চিন্তা এক মুহুর্তের জন্য মাথায় আসেনি। কিন্তু মস্কোর পক্ষ থেকে ‌আমাকে দেশ ছাড়ার অনুরোধ করা হয়। পরম বন্ধু দেশের অনুরোধ ফেলতে পারিনি।’ দেশান্তরি হলেও সিরিয়ার সাধারণ মানুষের জন্য এখনও তিনি চিন্তিত বলেও জানিয়েছেন আসাদ।

‘পঞ্চায়েত ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে