মার্কিন মুলুকে ভয়ঙ্কর ঘটনা, শিক্ষক ও সহপাঠীকে গুলি করে আত্মঘাতী কিশোরী পড়ুয়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার উইসকনসিনের একটি স্কুলে ১৫ বছর বয়সী এক শিক্ষার্থী গুলি চালিয়ে খুন করল তাঁর সহপাঠী ও এক শিক্ষককে। এরপর সে নিজে আত্মহত্যা করেছে। এই মর্মান্তিক ঘটনায় আহত হয়েছে অন্তত ৬ জন।

ম্যাডিসন পুলিশ প্রধান শন বার্নস জানান, গুলিতে আহত ২ শিক্ষার্থীর অবস্থা অত্যন্ত গুরুতর। এছাড়া আরও ১ শিক্ষক ও ৩ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা আপাতত ভাল আছে এখন। তারা সুস্থ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

শন বার্নস আরও বলেন, দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী ৯১১ নম্বরে ফোন করে স্কুলে গুলির ঘটনাটি জানায়। এরপর দ্রুত পুলিশ সেখানে উপস্থিত হয়। ঘটনাস্থলে ৩ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। সে ওই স্কুলেরই শিক্ষার্থী ছিল। আপাতত ঘটনাস্থলে সিল করে দেওয়া হয়েছে। তদন্ত চলছে। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের ওই এলাকায় যাতায়াত এড়িয়ে যেতে বলা হয়েছে। স্কুলের কাছে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

এই নিয়ে দেশটির পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার উইসকনসিনের অ্যাবান্ডেন্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে এই নির্মম ঘটনা ঘটেছে। স্কুলটিতে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। সবমিলিয়ে প্রায় ৪০০ শিক্ষার্থী পড়াশোনা করে এই স্কুলে। একইসঙ্গে পুলিশ আরও জানিয়েছে, কীভাবে কিশোরী মেয়েটি গুলির ঘটনা ঘটালো, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। মেয়েটির পরিবারও এই তদন্তে সহযোগিতা করছে।

‘পঞ্চায়েত ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে