মস্কোয় বোমা বিস্ফোরণে ছিন্নভিন্ন রাশিয়ার পরমাণু সুরক্ষা বাহিনীর প্রধান

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মধ্যেই মস্কোতে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত হলেন রাশিয়ার পরমাণু সুরক্ষা বাহিনীর প্রধান, ছিন্নভিন্ন হয়ে গেল তাঁর এবং তাঁর সহকারির দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মধ্যেই মস্কোতে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত হলেন রাশিয়ার পরমাণু সুরক্ষা বাহিনীর প্রধান, ছিন্নভিন্ন হয়ে গেল তাঁর এবং তাঁর সহকারির দেহ। লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ, রাশিয়ার পারমাণবিক, জৈবিক, রাসায়নিক সুরক্ষা সৈন্যদের প্রধান ছিলেন তিনি। তিনি মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রিয়াজানস্কি প্রসপেক্টর একটি আবাসনের বাইরে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। জায়গাটি ক্রেমলিনের প্রায় ৭ কিলোমিটার (৪.৩৫ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত। রাশিয়ার তদন্ত সংস্থা জানিয়েছে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মস্কোতে একটি বৈদ্যুতিক স্কুটারে লুকোনো বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলোভ। রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেলের আকস্মিক মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা রাশিয়াকে।

একটি বৈদ্যুতিক স্কুটারে লুকানো বোমার আঘাতে মস্কোতে পারমাণবিক সুরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা একজন সিনিয়র জেনারেল নিহত হয়েছেন, রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে। এ প্রসঙ্গে রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছেন, “রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর রাসায়নিক ও জৈবিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলোভ আর নেই। বোমা হামলায় তাঁর সহকারীও নিহত হয়েছেন।” রাশিয়ান সংবাদমাধ্যমগুলিতে, বোমা বিস্ফোরণ হওয়া ঘটনাস্থলটির কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, ধ্বংসস্তূপে ভরা একটি ভবনের ছিন্নভিন্ন দরজার বাইরে দুটি মৃতদেহ পড়ে রয়েছে। আর সেই মৃতদেহগুলি রাশিয়ার পরমাণু সুরক্ষা বাহিনীর প্রধান এবং তাঁর সহকারীর দেহ। বার্তা সংস্থা রয়টার্সের ফুটেজ অনুযায়ী, ঘটনাস্থলটি এখন ঘিরে রেখেছেন সেখানকার স্থানীয় পুলিশ।

পাশাপাশি একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। রাশিয়ার তেজস্ক্রিয়, রাসায়নিক এবং জৈবিক প্রতিরক্ষা বাহিনী, যা RKhBZ নামে পরিচিত, যারা তেজস্ক্রিয়, রাসায়নিক এবং জৈবিক দূষণের নিয়ন্ত্রনে কাজ করে। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ চলাকালীন রাশিয়ার পরমাণু সুরক্ষা বাহিনীর প্রধানের মৃত্যু দেশটিকে আতঙ্কিত করেছে। জানা গিয়েছে, গতকাল সোমবার (১৬ ডিসেম্বর), ইউক্রেনের প্রসিকিউটররা কিরিলোভকে ইউক্রেনে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করেছিল। কিন্তু রাশিয়া এ সব অভিযোগ অস্বীকার করেছে। এ ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই বোমা বিস্ফোরণে নিহত হলেন ইগর কিরিলোভ।

‘পঞ্চায়েত ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে