ইভিএমে নয়, ব্যালটে হবে ভোট, আচমকা ঘোষণা নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার করা হবে না ইলেকট্রনিক ভোটিং (ইভিএম) পদ্ধতি। ইভিএম পদ্ধতি বাদ দিয়ে আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ ব্যালটে আয়োজন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার।মঙ্গলবার(১৭ ডিসেম্বর)দুপুরে ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনে আগামী নির্বাচন নিয়ে এই তথ্য জানান তিনি।

এই নিয়ে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার(সিইসি)জানান, ‘জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রথম দিন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছি। প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের যে সময়সীমার ইঙ্গিত দিয়েছেন, সেই অনুযায়ী নির্বাচন পরিচালনার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।’

একইসঙ্গে তিনি আরও জানান, ‘কমিশন জাতীয় সংসদ নির্বাচনকেই প্রাধান্য দিচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে এখনো কোন নির্দেশনা আসেনি। সুষ্ঠু ও ন্যায্য পদ্ধতিতেই সমস্ত কাজ সম্পন্ন করা হবে। সেইমত কাজও শুরু হয়েছে ইতিমধ্যেই। এখন প্রচুর দায়িত্বও রয়েছে। ন্যায্যতার ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণ করা হবে।’

ভোটার তালিকা নিয়ে তিনি আরও বলেন,‘বর্তমানে বিদ্যমান ভোটার তালিকায় অনেক অসংগতি রয়েছে। দু’মাসের মধ্যে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করা হবে। নতুন তালিকা তৈরির জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া, অনুপস্থিত বা বিদেশে থাকা ভোটারদের তথ্য যাচাই এবং ডুপ্লিকেট ভোটার শনাক্ত করে তালিকা সংশোধনের কাজ করা হবে।’

এর আগে গতকাল সোমবার (১৬ ডিসেম্বর)  বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে বার্তা দিয়েছিলেন ইউনূস সরকার। ২০২৫ সালের শেষ দিকে কিংবা ২০২৬ এর শুরুর দিকে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছিলেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। ততদিন পর্যন্ত আইন ও নির্বাচন সংক্রান্ত সংস্কারের কাজ চলবে।

সোমবার(১৬ ডিসেম্বর)বিজয় দিবস উপলক্ষ্যে বক্তব্য রাখতে বাংলাদেশ নির্বাচন নিয়ে ইঙ্গিত দেন প্রধান উপদেষ্টা। এই নিয়ে তিনি বলেন,‘যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে যদি বলি তবে আরও অন্তত ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে। ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়।’

ইউনূস সরকার নির্বাচনে মন দিলেও বাংলাদেশের হাল যে এখনও বেহাল তা নিজেই স্বীকার করেছিলেন তিনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। তা স্বীকার করে তিনি বলেন, ‘গত কয়েক মাসে বাজারে কিছু পণ্যের দাম বেড়েছে। আমরা সরবরাহ বাড়িয়ে, আমদানিতে শুল্ক ছাড় দিয়ে, ভুক্ত ভোগীদের কষ্ট কমানোর চেষ্টা করছি। বাজার তদারকির মধ্য দিয়ে জিনিসপত্রের দাম কমিয়ে আনার চেষ্টা করছি। পরিবহণ খাতে চাঁদাবাজি এখনো পুরোপুরি বন্ধ করা যায়নি। আশা করছি আগামী দিনে জিনিসপত্রের দাম আরও কমে আসবে।’

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী