চিকি‍ৎসা বিজ্ঞানে বিপ্লব, ক্যান্সারের টিকা আবিষ্কারের দাবি রাশিয়ার

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে যে, তারা একটি ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করেছে, যা তারা বিনামূল্যে নাগরিকদের দিতে পারবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মারণরোগ ক্যান্সারের ছোবলে আর অকালেই মরতে হবে না, এবার থেকে বিনামূল্যেই মিলবে ক্যান্সারের ভ্যাকসিন। চিকিৎসা বিজ্ঞানে বড় জয় রাশিয়ার। বলা চলে, গরীব-দুঃখিদের জন্যে অসাধ্য সাধন করল রাশিয়া। হ্যাঁ, রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে যে, তারা একটি ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করেছে, যা তারা বিনামূল্যে নাগরিকদের দিতে পারবে। একটি আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ রয়েছে যে, রাশিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের প্রধান আন্দ্রে কাপ্রিন জানিয়েছেন, তাঁরা ২০২৫ সাল থেকেই ক্যান্সারের ভ্যাকসিনের শটটি দেওয়া শুরু করবে। প্রতিবেদনে আরও উল্লেখ রয়েছে যে, এই ভ্যাকসিনটি দেওয়া হবে শুধুমাত্র ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য। যাঁদের টিউমার সংক্রান্ত কোনও রোগ রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই ভ্যাকসিনটি কোনও কাজে আসবে না। রাশিয়ান বিজ্ঞানীদের মতে, এই ভ্যাকসিনের প্রতিটি শট পৃথক রোগীর জন্য তৈরি করা হবে। যা হবে পশ্চিমা দেশগুলিতে তৈরি হওয়া ক্যান্সার ভ্যাকসিনগুলির অনুরূপ।

তবে এই ভ্যাকসিন টি কী ধরনের ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হবে, কতটা কার্যকর হবে, কীভাবে এটির প্রয়োগ হবে, সে সমন্ধে এক্ষুনি কিছু বলতে নারাজ রাশিয়া। পাশাপাশি ভ্যাকসিনের নামও তাঁরা প্রকাশ করেনি। আসলে বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি রাশিয়াতেও ক্যান্সারে আক্রান্ত হওয়ার রোগীর সংখ্যা বাড়ছে। আর এই মারণরোগের ওষুধপত্র, টিকাগুলির অত্যধিক দাম হওয়ার কারণে অনেকেরই এগুলি কেনার সামর্থ্য নেই। তাই বিনা চিকিৎসায় মরতে হয়। তাই এবার চিকিৎসা বিজ্ঞানে রীতিমতো বিপ্লব ঘটাল রাশিয়া। এবার এমন ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করল, যা কিনা বিনামূল্যেই পাওয়া যাবে। ২০২২ সালে রাশিয়ায় ক্যান্সার রোগীর সংখ্যা ছিল ৬,৩৫,০০০ এরও বেশি। যাঁদের মধ্যে বেশিরভাগ মানুষই কোলন, স্তন এবং ফুসফুসের ক্যান্সারে ভুগেছে। যদিও বেশ কিছুদিন আগেই রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন যে, তাঁর দেশের বিজ্ঞানীরা ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে কাজ করছেন। এবং এটি তৈরি করতে তাঁরা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

নতুন প্রজন্মের ইমিউনোমোডুলেটরি ওষুধ তৈরির খুব কাছাকাছি রয়েছেন তাঁরা। তবে রাশিয়ার পাশাপাশি একাধিক দেশও তাঁদের নিজস্ব ক্যান্সার ভ্যাকসিন তৈরি করতে কাজ করেছে। এর আগে মে মাসে, ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা চারজন রোগীর উপর একটি পৃথক ভ্যাকসিন পরীক্ষা করেছিলেন। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, বর্তমানে ছয়টি লাইসেন্সপ্রাপ্ত ভ্যাকসিন রয়েছে। যেমন, হিউম্যান প্যাপিলোমাভাইরাস (HPV), জরায়ুর ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। এছাড়াও ক্যান্সার মহামারি চলাকালীন, রাশিয়া কোভিড -19 এর জন্য নিজস্ব স্পুটনিক ভি ভ্যাকসিন তৈরি করেছিল। যা কয়েকটি দেশে বিক্রিও হয়েছিল।

‘পঞ্চায়েত ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে