চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিরিজ জয়ের দিনেও দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে

নিজস্ব প্রতিনিধি : সিরিজ জয়ের দিনে বড় দুঃসংবাদও পেল বাংলাদেশ ক্রিকেট দল। কিংসটাউনে বাংলাদেশের দেওয়া ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০২ রানেই গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ২৭ রানের জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করলেও এদিন ফিল্ডিংয়ের সময় আঘাত পান সৌম্য সরকার। চোটের কারণে ফলে মাঠ ছেড়ে যেতে হয়েছে তাঁকে।

পরীক্ষা নিরীক্ষা শেষে জানা গেল, চলমান সিরিজ থেকে ছিটকে গেছেন এই ওপেনার। ডান হাতের তর্জনিতে চোট লেগেছে সৌম সরকারের। আঙুলের ইনজুরির কারণে কমপক্ষে তিন সপ্তাহ সৌম্যকে মাঠের বাইরে থাকতে হবে।

এই নিয়ে বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, ‘মাঠে ফিল্ডিং করার সময় সৌম্যর ডান হাতের তর্জনী আঙুল কেটে গেছে, যার জন্য পাঁচটি সেলাইও করতে হয়েছে। ম্যাচের পরে একটি এক্স-রে করা হয়, যেখানে পার্শ্ববর্তী স্থানে হাড়ের স্থানচ্যুতিও ধরা পড়ে। তার সেরে উঠতে প্রায় তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। ততদিন পর্যন্ত মাঠের বাইরেই থাকতে হবে সৌমকে।’

সেন্ট ভিনসেন্টে এইদিন লিটন দাসের সঙ্গে ওপেনিং করতে নেমে খুব একটা ভালো করতে পারেননি সৌম্য। ১৮ বলে ১১ রান করে রান আউট হন তিনি। সপ্তম ওভারে আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ