Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শ্লীলতাহানির অভিযোগ ঘিরে রণক্ষেত্র ময়নাগুড়ি, পুলিশের গাড়িতে ভাঙচুর-আগুন

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য জুড়ে লাগাতার ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা ঘটছে। এবার সেই শ্লীলতাহানির অভিযোগ রণক্ষেত্র  হয়ে উঠল ময়নাগুড়ি। তৈরি হয় পুলিশ জনতা খণ্ডযুদ্ধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠি চার্জ। ফাটানো হয় কাদানে গ্যাসের শেল।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে টিউশন পড়ে বাড়ি ফিরছিল দুই ছাত্রী। পথে তাদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। বুধবার দুপুরে এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের গ্রেফতারের দাবি তুলে এলাকায় মেয়েদের নিরাপত্তার প্রসঙ্গে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা।খবর পেয়ে অবরোধ আসেন বিশাল পুলিশ। তখন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ওপর চড়াও হন বিক্ষোভকারীরা। পুলিশের গাড়িতেও চলে ভাঙচুর। পুলিশ প্রশাসনের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন তারা।পরিস্থিতি বুঝে বাড়ানো হয় ফোর্স। লাঠিচার্জ করা হয়, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তৃণমূলের ময়নাগুড়ি ব্লক সভাপতি শিবশঙ্কর দত্ত। তবে গুজব ছড়িয়ে উত্তেজনা ও পুলিশের গাড়ি ভাঙচুরের অপরাধে ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, রাজ্যের জয়নগর, ফরাক্কা সহ একাধিক জায়গায় ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা সামনে আসছে। এর জন্য অকালে প্রাণ হারাছেন অনেক নাবালিকা। এবার ময়নাগুড়িতে শ্লীলতাহানির অভিযোগ উঠতেই নারী নিরাপত্তা প্রসঙ্গে ক্ষুদ্ধ হয়ে ওঠে এলাকাবাসী। 

লাইভ ম্যাচে জয় শ্রী রাম! পকেট থেকে চিরকুট বের করে কী বার্তা দিলেন আইপিএল ক্রিকেটার?

হস্টেলের রুমে নারকীয় নির্যাতন! বন্ধুরা মিলে যা করলেন তরুণীর সাথে..ভাইরাল ভিডিও

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

আসানসোল দক্ষিণ থানার ওসিকে ক্লোজ, দায়িত্বে বিশ্বজিৎ মুখোপাধ্যায়

হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’

সোনা-রুপোর বাজারে বড় ধস! এক ধাক্কায় কতটা কমল দাম? জানুন আপডেট

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ, বিশ্বকাপে জায়গা পাওয়া ঘিরে বাড়ল অনিশ্চয়তা

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১