দেশে ফিরলেন অশ্বিন, জানালেন আগামী দিনের পরিকল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি : দেশের মাটিতে পা রাখলেন রবিচন্দ্রন অশ্বিন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) চেন্নাই বিমানবন্দর থেকে অশ্বিনের বাড়ি পর্যন্ত হইচই শুরু হয়েছে সর্বত্রই। এই অফস্পিনারকে নিয়ে সমর্থকরা উল্লাসে মেতেছে। কেউ বা আবেগে , কেউ বা অভিমানে প্রশ্ন ছুঁড়ে দিলেন অশ্বিনকে। সপাটে জবাব দিলেন অশ্বিন। সমর্থকেদের জানিয়ে দিলেন, ক্রিকেটার হিসাবে এখনও শেষ হয়ে যাননি তিনি। সমর্থকদের নিরাশ করলেন না তিনি। তাঁদের সঙ্গে ছবিও তুললেন। অটোগ্রাফও দিলেন তিনি।

সমর্থকদের দিকে হাত নাড়িয়ে গাড়িতে উঠে যান। কিছু ক্ষণ পরে নিজের বাড়িতে পৌঁছন। সেখানে আগে থেকেই সমর্থকেরা ছিলেন। তাঁরা ফুলের পাপড়ি ছিটিয়ে, ঢাক-ঢোল বাজিয়ে অশ্বিনকে বরণ করে নেন। অশ্বিনের বাবা এসে ছেলেকে জড়িয়ে ধরেন। ছেলেকে হাসিমুখে স্বাগত জানান অশ্বিনের মা।

বাড়িতে ফেরার পর সকলের উদ্দেশ্যে অশ্বিন জানান, ‘সকলেরই আবেগ আছে। সেটাকে সম্মানও করি আমি। আস্তে আস্তে সব সয়ে যাবে। তবে আমার কাছে এটা বিরাট শান্তি এবং তৃপ্তির ব্যাপার।’ তাঁর কথায় কোনও দিন দেশের অধিনায়কত্ব না করা নিয়েও আক্ষেপ নেই তাঁর। তিনি অনেক মানুষকে দেখেছেন দূর থেকে আক্ষেপ করতে। তিনি নিজের মতন জীবন কাটাতে চান।’

আপাতত কি পরিকল্পনা তাঁর এই নিয়ে অশ্বিন জানান, সব ছেড়ে আপাতত আইপিএলেই মন দিয়েছেন তিনি। চুপচাপ বসে থাকার ছেলে তিনি নন। সিএসকে-র হয়ে খেলতে নামবেন তিনি। ভারতীয় ক্রিকেটার হিসাবে তাঁর যাত্রা শেষ হলেও ক্রিকেটার হিসেবে অশ্বিন এখনও শেষ হয়ে যায়নি বলে জানান তিনি।

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের