‘তালিবানি’ বাংলাদেশে আর পা রাখবে না বিদ্রোহী কবির পরিবারের সদস্যরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তপ্ত বাংলাদেশ। প্রতিনিয়ত হিন্দুদের ওপর চলছে অত্যাচার । তাতে বেশ ক্ষুব্ধ এপার বাংলা। এই আবহে এবার কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘ক্ষমা কর হজরত, তোমার বাণীরে করিনি গ্রহণ…’ উক্তিটি শোনা গেল তাঁরই পরিবারের সদস্যদের মুখে। বাংলাদেশের বর্তমানে অবস্থা নিয়ে কবির পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হলে স্পষ্টভাবে জানিয়ে দেন, এমন পরিস্থিতি থাকলে, আর বাংলাদেশে যেতে চান না তাঁরা।

কবি কাজী নজরুল ইসলাম আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ওনাকে  বাংলাদেশের জাতীয় কবি বলা হয়ে থাকে।  বাংলাদেশে স্বাধীনতার পর বঙ্গবন্ধুই নজরুলকে ওখানে নিয়ে যান। সেইসময় কবি ছিলেন খুবই অসুস্থ। একথায় বলা যায়, শেখ মুজিফর নজরুলকে দিয়েছেন অনেক সন্মান।   বর্তমানে কাজী নজরুলের পরিবারের  অনেক সদস্য বাংলাদেশে থাকলেও বেশির ভাগজনই  থাকেন আসানসোলের  চুরুলিয়া গ্রামে।  তবে বাংলাদেশে প্রতিনিয়ত যাতায়াত রয়েছে কবির পরিবারের। কিন্তু হাসিনা সরকারের পতনের পর থেকে তারা কেউ আর যান না ওপার বাংলায় । কারণ  ইউনূসের আমলে বাংলাদেশে হিন্দুদের ওপর চলছে অত্যাচার । তাই এই  পরিস্থিতি থাকলে কবির পরিবারের কেউ আর বাংলাদেশে যাবেন না ।   এমনটাই জানিয়েছেন কবির ভ্রাতুষ্পুত্র কাজী রেজাউল করিম।

কবির ভ্রাতুষ্পুত্র আরও জানান, ‘যদি প্রতিবাদের ডাক আসে তবেই বাংলাদেশে গিয়ে ইউনূস সরকারের বিরোধিতায় পথে নামবেন তাঁরা। নাহলে  তারা কোনদিন যাবেন না বাংলাদেশে।‘ একই সুর শোনা গিয়েছে কবির নাতনি সোনালি কাজির গলায় । তিনি বলেন,’ আজ যা হচ্ছে তাকে ধিক্কার জানানোর ভাষা নেই।‘  একথায় বলা যায়, বাংলাদেশ ইস্যুতে বেশ ক্ষুব্ধ কবি কাজী  নজরুল ইসলামের পরিবার ।

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের