হাজির রহস্যময় ভাইরাস ‘ডিঙা, ডিঙা’, আক্রান্ত হলেই শুধু নাচতে থাকবেন

এই ভাইরাসে আক্রান্ত হলে জ্বর দেখা যায় শরীরে, সঙ্গে চরম দুর্বলতা অনুভূত হয়। পাশাপাশি অনিয়ন্ত্রিতভাবে শরীর কাঁপতে থাকে, যা দেখে বোঝা যায়, রোগী নাচছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বে হাজির রহস্যময় ভাইরাস ‘ডিঙা, ডিঙা’, আক্রান্ত হলেই শুধু নাচতে থাকবেন। এই মুহূর্তে, অদ্ভূত ভাইরাস ‘ডিঙ্গা ডিঙ্গা’-এর সংক্রমণে নাজেহাল পূর্ব আফ্রিকার উগান্ডার মানুষজন। মজার বিষয় হল, যে ভাইরাসটি শুধুমাত্র মহিলাদের আক্রমণ করছে। এই মূহুর্তে ‘ডিঙ্গা ডিঙ্গা’-ভাইরাসের আক্রমণে নাজেহাল উগান্ডার বুন্দিবুগি জেলার বাসিন্দারা। যা কিনা গোটা জেলার মানুষকে চিন্তায় ফেলে দিয়েছে। বেশিরভাগ মহিলাদের আক্রমণ করছে এই ভাইরাস। জানা গেছে, এই ভাইরাসের উপসর্গও অদ্ভূত। এই ভাইরাসে আক্রান্ত হলে জ্বর দেখা যায় শরীরে, সঙ্গে চরম দুর্বলতা অনুভূত হয়। তবে মজার বিষয় হল, অনিয়ন্ত্রিতভাবে শরীর কাঁপতে থাকে, যা দেখে বোঝা যায়, রোগী নাচছেন। এই ভাইরাসে আক্রান্ত হলে রোগী নাচতেই থাকেন।

ইতিমধ্যেই এই রোগ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন চিকিৎসকেরাও। এবং স্বাস্থ্য আধিকারিকরা রোগটি বুঝতে এবং পরিচালনা করার জন্য কঠোর পরিশ্রম করছেন। ইতিমধ্যেই এই ভাইরাসে আক্রান্ত রোগীদের নমুনা সংগ্রহ করে উগান্ডা র স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আপাততঃ নির্দিষ্ট এলাকার চিকিৎসকরা অ্যান্টিবায়োটিক দিয়ে রোগী দের চিকিৎসা করছেন। তাতে অবশ্য ফলও মিলছে আশাব্যঞ্জক। বেশিরভাগ রোগীরাই চিকিৎসার এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠছেন। তবে এক চিকিৎসক এর মতে, এই রোগের কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। ভেষজ ওষুধে এই রোগের চিকিৎসা হচ্ছে। এখনও পর্যন্ত, উগান্ডার বুন্দিবুগিওতে প্রায় ৩০০ টি মহিলা ‘ডিঙ্গা ডিঙ্গা’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এখনও পর্যন্ত এই ভাইরাসের কোপে কেউ মারা যাননি। বেশিরভাগ রোগীই সঠিক চিকিৎসার মাধ্যমে এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠছেন।

ডিঙ্গা ডিঙ্গা রোগের কারণ কী?

এই রোগের উৎপত্তি কোথায়, তা এখনও আবিষ্কৃত হয়নি। তবে কিছু বিশেষজ্ঞ অনুমান করছেন যে, এটি একটি ভাইরাস, আবার কেউ বলছেন এই রোগের উৎপত্তি পরিবেশগত কারণে। তবে এখনঔ পর্যন্ত কোনও নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তবে মজার বিষয় হল, কেউ কেউ ডিঙ্গা ডিঙ্গাকে ফ্রান্সের স্ট্রাসবার্গে ১৫১৮ সালের “Dancing  Plague”-এর সঙ্গে তুলনা করেছেন। সে সময়, যাঁরা এই রোগে আক্রান্ত হয়ে ছিলেন, তাঁরা কয়েকদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে নেচেই যাচ্ছিলেন। আবার কেউ কেউ ক্লান্ত হয়ে মারা গিয়েছেন। তবে ডিঙ্গা ডিঙ্গার কারণ অস্পষ্ট এখনও।

ডিঙ্গা ডিঙ্গা ভাইরাসের লক্ষণগুলো কী কী?

অনিয়ন্ত্রিত কাঁপুনি: শরীরের অত্যধিক এবং অনিয়ন্ত্রিত নড়াচড়া, যা নাচের মতোই, এটাই সবচেয়ে লক্ষণীয় লক্ষণ।

জ্বর এবং ক্লান্তি: অনেক রোগী উচ্চ তাপমাত্রা জনিত জ্বরে ভুগছেন। দৈনন্দিন কাজকর্ম করতে দুর্বল অনুভব করছেন।

হাঁটাচলার সমস্যা: কিছু ব্যক্তি হাঁটাচলার সমস্যায় ভুগছেন, প্যারালাইসিসের মতো উপসর্গ অনুভব করছেন।

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?