৩৫-এ পা তামান্নার, ‘মিল্কি বিউটি’র জীবনের অন্য সাত অজানা দিক জানেন?

তবে অভিনয়ে পা রাখার আগে তামান্না মুম্বইয়ের বিখ্যাত পৃথ্বী থিয়েটারে অভিনয়ের একটি ওয়ার্কশপ করেছিলেন। সেখানেই তাঁর অভিনয় দক্ষতা সম্মানিত হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আজ কি রাত মজা হুসনো কা’- ‘স্ত্রী ২’-এর এই গানটি ২০২৪ সালের অন্যতম ট্রেন্ডিং গান। যে গানটি রিলিজ হওয়া মাত্রই বিভিন্ন সোশ্যাল প্লাটফর্মে রীতিমতো ঝড় উঠেছিল। গানটিতে কোমর দুলিয়েছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। যিনি শুধুমাত্র বলিউডের নয়, একজন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রীও। যাঁর সৌন্দর্য, দুধের মতো সাদা ধবধবে গায়ের রঙ, নিমেষেই পুরুষদের হৃদয়ে ঝড় তোলে। পুরুষদের স্বপ্নের নায়িকা তামান্না ভাটিয়ার, ‘আজ কি রাত মজা হুসনো কা’-গানে দুর্দান্ত কোমর দোলানো, অসাধারণ নাচ, মুগ্ধ করেছে দর্শক দের। শুধু নাচে নয়, তাঁর অভিনয় দক্ষতাও মুগ্ধ করে দর্শকদের।

বলিউড এবং দক্ষিণ, উভয় ইন্ডাস্ট্রিতেই রাজ করেন তামান্না ভাটিয়া। আজ ৩৫ বছর বয়সে পদার্পণ করলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। আজ ‘মিল্কি বিউটি’-এর সাতটি অজানা তথ্য আপনাদের জানাবো। বলিউড ইন্ডাস্ট্রিতে ‘মিল্কি বিউটি’-নামে খ্যাত তামান্না ভাটিয়া। তবে তামান্নার ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক তথ্যই অজানা ভক্তদের। ২০০৫ সালে মাত্র ১৩ বছর বয়সে বলিউডে ডেবিউ করেছিলেন তামান্না ভাটিয়া। তবে তিনি তামিল এবং তেলেগু সিনেমাতেই বেশি কাজ করেছেন। কিন্তু হিন্দি ছবি দিয়ে তিনি অভিনয় কেরিয়ার শুরু করেন। ২০১৫ সালে সামির আফতাবের সঙ্গে জুটি বেঁধে ‘চাঁদ সা রোশন চেহরা’ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে ডেবিউ করেন তামান্না ভাটিয়া। তবে অভিনয়ে পা রাখার আগে তামান্না মুম্বইয়ের বিখ্যাত পৃথ্বী থিয়েটারে অভিনয়ের একটি ওয়ার্কশপ করেছিলেন। সেখানেই তাঁর অভিনয় দক্ষতা সম্মানিত হয়েছিল।

তবে চলচ্চিত্র অভিষেকের আগে ইন্ডিয়ান আইডলের বিজয়ী অভিজিত সাওয়ান্তের প্রথম অ্যালবাম ‘লাফজো ম্যায় রেহে না শাকু’-তে অভিনেত্রী কাজ করেছিলেন। আর সেই অ্যালবামই তাঁকে জনপ্রিয় করে তোলে। এরপর শুরু হয় তাঁর নিজেকে প্রতিষ্ঠিত করার জার্নি। নায়িকা এবং খলনায়িকা, উভয় চরিত্রে অভিনয় করেই দর্শকদের মুগ্ধ করেছেন তামান্না ভাটিয়া। নিজস্ব স্টাইলের বশেই জনপ্রিয়তা অর্জুন করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নাচেও তিনি সেরা। রবি কৃষ্ণের কেডিতে সাহসী দৃশ্যে অভিনয় করে ভক্তদের থেকে দুর্দান্ত প্রশংসা পেয়েছিলেন অভিনেত্রী, যেখানে তিনি খল নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন। তবে অনেক সেলিব্রিটির মতো তামান্নাও অভিনয়ে আসার পর তাঁর জন্মগত নাম পরিবর্তন করেছেন। অভিনেত্রী হওয়ার পাশাপাশি তামান্না ভাটিয়া একজন গয়না ব্যবসায়ীও বটে। তিনি Wite n Gold নামক খুচরো ব্যবসার উদ্যোক্তা। তিনি এই ব্র্যান্ডের সৃজনশীল প্রধানও বটে।

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!