অনশনে ‘কালীঘাটের কাকু’! সিবিআই হেফাজতে খাচ্ছেন না খাবার- ওষুধ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিয়োগ দুর্নীতিকাণ্ডে  সিবিআই হেফাজতে রয়েছেন  ‘ কালীঘাটের কাকু’  ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। এই আবহে এবার তিনি  সিবিআই হেফাজতে বন্ধ করে দিলেন  খাবার এবং  ওষুধ। আর তাতেই ‘ কালীঘাটের কাকু’-র বাড়ছে সুগার। এমন অবস্থায় তাঁকে আর হেফাজতে নিতে চাইছে না সিবিআই।   শনিবার আদালতে একথা জানিয়েছেন তদন্তকারী সংস্থার  আইনজীবী ।

এদিন ফের বিচার ভবনে সুজয়কৃষ্ণের মামলা ওঠে। সেইসময়  তাঁকে  নতুন করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়নি সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী তাঁকে  জেল হেফাজতের পাঠানোর আবেদন  জানান বলে খবর। তবে বিচারক শনিবার ‘কালীঘাটের কাকু’কে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে খারিজ করে দেন সুজয়কৃষ্ণের জামিনের আবেদন।

ইডি’র মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় নাম রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের ৷ সিবিআই তাঁকে শোন এরেস্ট করার আবেদন জানিয়েছে নিম্ন আদালতে। ফলে জামিন পেলেও কালীঘাটের কাকুর জেল মুক্তি হবে কবে তা এখনও ঝুলেই রয়েছে। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির মামলায় ইডি এবং সিবিআই উভয় কেন্দ্রীয় সংস্থা তদন্ত চালাচ্ছে। প্রাথমিকের নিয়োগ মামলায় ইডিই তাঁকে গ্রেফতার করেছিল ২০২৩ সালের মে মাসে। কিছুদিন আগে সুজয়কৃষ্ণ শর্তসাপেক্ষে ইডির মামলায় জামিন পান। প্রায়  দেড় বছর পরে তাঁর জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট।  তবে কবে কালীঘাটের কাকু সিবিআই মামলায় জামিন পাবেন তা এখন অনিশ্চিত রয়েছে ।  

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা