ধারে-কাছে নেই শাহরুখ খানরা, ২০২৪ সালের ‘মোস্ট ওয়াচড ফিল্মের’ তকমা ‘পুষ্পা-২’-এর

BookMyShow-এর একটি প্রতিবেদন অনুসারে, আল্লু অর্জুন অভিনীত "পুষ্পা 2: দ্য রুল"-এর টিকিট এখনও পর্যন্ত ১০.৮ লক্ষ দর্শক কেটেছেন। যা প্রমাণ করেছে যে, বছরের Most Watched Cinema, পুষ্পা 2।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ধারে-কাছে নেই বলিউড সুপারস্টার শাহরুখ-সলমান খানরা। ২০২৪ সালের ‘মোস্ট ওয়াচড ফিল্মের’ তকমা ‘পুষ্পা ২’-এর। গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘পুষ্পা 2’। আর মুক্তির পর থেকেই বক্সঅফিসে তাণ্ডব শুরু ‘পুষ্পা 2’-এর। ছবি রীতিমতো ঝড় তুলেছে দর্শক মনে। গান, অ্যাকশন, সংলাপ-সবেতেই মাত করেছে পুষ্পা 2। সবার মুখে মুখে আল্লু অর্জুনের নাম। তাই স্ট্যাম্প মামলায় আল্লু অর্জুনের গ্রেফতার নিয়ে ভক্তদের কোনও মাথাব্যাথা নেই। উল্টে অভিনেতার অভিনয় দক্ষতায় মজে রয়েছেন দর্শক। জানা যাচ্ছে, খুব শীঘ্রই গোটা বিশ্বব্যাপী ২,০০০ কোটি আয় করবে এই ছবি। মুক্তির মাত্র ১৬ দিনেই ভারতে ১,০০০ কোটি টাকা ছুঁয়ে ফেলেছে এই ছবি। তবে হিন্দিতে বেশি আয় করছে পুষ্পা 2। এর আগে বলিউড সুপারস্টারদের ছবিও এমন রেকর্ড করতে পারেনি। দেশজুড়ে চলছে পুষ্পা 2-এর সুনামি। এমনকী টিকিট বিক্রি সংস্থা BookMyShow-ও দাবি করছে যে, ২০২৪ সালের ‘মোস্ট ওয়াচড ফিল্মের’ তালিকায় প্রথমেই নাম ‘পুষ্পা 2’। তবে ভারতে কোল্ডপ্লে-র টিকিটও রেকর্ডহারে বিক্রি হয়েছে।

BookMyShow-এর একটি প্রতিবেদন অনুসারে, আল্লু অর্জুন অভিনীত “পুষ্পা 2: দ্য রুল”-এর টিকিট এখনও পর্যন্ত ১০.৮ লক্ষ দর্শক কেটেছেন। যা প্রমাণ করেছে যে, বছরের Most Watched Cinema, পুষ্পা 2। “পুষ্পা 2: দ্য রুল”, হল ২০২১ সালের ব্লকবাস্টার তেলেগু ফিল্ম “পুষ্পা: দ্য রাইজ” এর সিক্যুয়েল। আর পুষ্পা ছবিটি তখনই বক্সঅফিসে ১, ৫০০ কোটি টাকা আয় করে ফেলেছিল। আর পুষ্পা 2-গত ৫ ডিসেম্বর হিন্দি, তামিল, কন্নড়, বাংলা এবং মালায়লাম ভাষায় বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে। প্রতিবেদন অনুসারে, মুক্তির ৫ দিন আগেই অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছিল পুষ্পা 2-এর। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ছবিটি রেকর্ড-ব্রেকিং ২.৩ মিলিয়ন টিকিট বিক্রি করে ফেলেছিল৷

এদিকে ২০২৪ সালের সর্বাধিক দেখা সিনেমাগুলির মধ্যে রয়েছে, স্ত্রী ২, সিংহম এগেইন, ভুল ভুলাইয়া ৩, কল্কি 2898 এডি (তেলেগু), হনু-মান (তেলেগু), আমরন (তামিল), দেভারা (তেলেগু), ‘মঞ্জুম্মেল বয়েজ’ (মালয়ালম)। এছাড়াও Most Watched হলিউড ছবির তালিকায় রয়েছে, ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’, ‘ডিউন: পার্ট টু’, ‘কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস’, ‘গড়জিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’। এছাড়াও নিক জোনাস এবং জোনাস ব্রাদার্স, এড শিরানের কনসার্ট, দিলজিৎ দোসঞ্জের কনসার্টের টিকিটও রেকর্ডহারে বিক্রি হয়েছে। এদিকে আগামী বছরের শুরুতেই আমেদাবাদে কোল্ডপ্লে-এর কনসার্ট। আর ৫০০ টিরও বেশি শহর এবং ২৮ টি রাজ্যের লোকজন BookMyShow প্ল্যাটফর্ম থেকে তাঁর কনসার্টের টিকিট কিনেছেন। আগামী ২৫ জানুয়ারি, আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কোল্ডপ্লে-র কনসার্ট। এছাড়াও ১৮ জানুয়ারি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্পোর্টস স্টেডিয়ামে তিনটি শো রয়েছে কোল্ডপ্লে-র।

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!