আর এন টেগোর হাসপাতালের সামনে বাংলাদেশিদের পরিষেবা বন্ধের দাবিতে বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি,কলকাতা ও শ্যামনগর: বাংলাদেশে ক্রমাগত চলছে হিন্দু নিধন পর্ব। মোল্লা ইউনূস সরকারের নেতৃত্বে কট্টর মৌলবাদীরা হামলা চালাচ্ছে হিন্দুদের ওপর। লাগাতার এই ঘটনার প্রতিবাদে স্যালুট তিরঙ্গা সংগঠনের তরফে শনিবার বিকেলে কলকাতার ই এম বাইপাস সংলগ্ন আর এন টেগোর হাসপাতালের(R N Tegor Hospital) সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়।বাংলাদেশি রোগীদের পরিষেবা দেওয়া যাবে না। এখনই ওপার বাংলার রোগীদের পরিষেবা বন্ধ করতে হবে। এই দাবিতে তারা বেশ কিছুক্ষণ হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশ(Kolkata Police)। বিক্ষোভকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি।

বিক্ষোভকারীদের হাতে ছিল ভারতের জাতীয় পতাকা। অন্যদিকে,বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর লাগাতার অত্যাচার এর ঘটনার প্রতিবাদে এবং সেখানে বাংলাদেশ সরকারের হাতে গ্রেফতার হওয়া মহাপ্রভু চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে হিন্দু জাগরণ মঞ্চ গারুলিয়া নগর শাখার উদ্যোগে এক মশাল মিছিল আয়োজিত হল শ্যামনগরের গারুলিয়ায়।গারুলিয়া পৌরসভার(Garulia Municipality) সামনে থেকে শুরু করে পার্শ্ববর্তী এলাকা এই প্রতিবাদ মশাল মিছিল প্রদক্ষিণ করে। বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের ঘটনায় ঘটনা প্রতিবাদে সোচ্চার হোন সকলে।

এদিকে,মানুষের মধ্যে শান্তি, শৃঙ্খলা ও মনোযোগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে শনিবার সারা বিশ্ব জুড়ে পালন করা হয় মেডিটেশন দিবস। এই উপলক্ষে শনিবার জলপাইগুড়ির প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মেডিটেশন(Meditation) নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।মেডিটেশন প্রক্রিয়ার মাধ্যমে মনকে কিভাবে শান্ত রাখা যায় তা নিয়ে আলোচনা করেন প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান বিকে নিতু। তিনি বলেন, ‘মানুষের মন খুবই চঞ্চল ও অস্থির। সেই মনকে শান্ত করতে দিনে অন্তত একবার হলেও মেডিটেশন করা উচিত। মেডিটেশন করলে মনের অস্থিরতা দূর হবে এবং মনোযোগ বৃদ্ধি পাবে। বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে ও তাদের মোবাইলের প্রতি‌ আসক্তি কমাতে মেডিটেশন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।’

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার