অবৈধভাবে বাংলাদেশে ঘাঁটি গেড়ে রয়েছেন ২৭ হাজার ভারতীয়! দাবি মোল্লা ইউনূসের

Share:

নিজস্ব প্রতিনিধি : মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে অবৈধভাবে বাংলাদেশে ঘাঁটি গেড়ে রয়েছেন অন্তত ৩০ হাজার বিদেশি। তাদের মধ্যে অধিকাংশই ভারত ও চিনের নাগরিক।এমনটাই দাবি করলেন মোল্লা ইউনূস সরকার। অভিযোগ ভিসার মেয়াদ উত্তীর্ণ হলেও তারা এখনও মেয়াদ বাড়ানোর জন্য কোন আবেদন করেন নি তাঁরা। একইসঙ্গে সতর্ক করলেন, ভিসার মেয়াদ না বাড়ালে বা নবায়ন না করলে আইনি পথে হাঁটবে কতৃপক্ষ।

গত ৮ ডিসেম্বর বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈধ ভিসা ছাড়া বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছিল। সতর্ক করা হয়েছিল, ভিসার মেয়াদ না বাড়ালে বা নবায়ন না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের তথ্য অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে বাংলাদেশে যেসব বিদেশিরা রয়েছেন তাদের মধ্যে ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি। ১৩ ডিসেম্বর পর্যন্ত প্রায় ৪৫ হাজার ভারতীয় বাংলাদেশে বসবাস করছেন। তাদের অধিকাংশই এখানে কর্মজীবী এবং বাকিরা শিক্ষার্থী। তবে তাঁদের মধ্যে অনেকে দ্বৈত নাগরিকত্ব রয়েছে।

বাংলাদেশ গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তা জানান, বাংলাদেশে বসবাসরত ভারতীয়দের অন্তত ৬০ শতাংশের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। অর্থাৎ, প্রায় ২৭ হাজার ভারতীয় নাগরিক মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে বাংলাদেশে অবৈধভাবে বসবাস করছেন।এদের মধ্যে প্রায় ১০ হাজার চিনা নাগরিক রয়েছেন এবং তাদের মধ্যে ৪০ শতাংশের ভিসার মেয়াদ শেষ।তাঁদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে গত মাসে ভিসার মেয়াদ বাড়াতে বা নবায়ন করতে ১৫ হাজার আবেদন জমা পড়েছে। বাংলাদেশ ডিআইপির ভিসা শাখা তথ্য মতে, ভিসার মেয়াদ শেষ হওয়া এই বিদেশিদের বাংলাদেশ ত্যাগ করার আগে জরিমানা দিয়ে ভিসা নবায়ন করতে হবে কিংবা আইনি জটিলতার ঝুঁকি নিতে হবে। আগে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও বাংলাদেশে থাকার জন্য জরিমানা প্রতিদিন ২০০ টাকা, মাসিক ১০ হাজার টাকা এবং তিন মাস পর্যন্ত থাকার জন্য সর্বোচ্চ ৩০ হাজার টাকা দিতে হবে।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস