এই মুহূর্তে

বার কাউন্সিলের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, নারকেলডাঙা পুলিশের হাতেনাতে গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি :-  অল ইন্ডিয়া বার কাউন্সিলের পরীক্ষায় প্রশ্ন পত্র ফাঁস। মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে অন্য জায়গায় ছবি পাঠানোর অভিযোগ ওঠে। আর সেই অপরাধে নারকেলডাঙা থানার পুলিশ গ্রেফতার করল চার জন যুবককে।

পুলিশ সূত্রে খবর, রবিবার অল ইন্ডিয়া বার কাউন্সিলের পরীক্ষা ছিল। বেলা ১০টা থেকে ১টা পর্যন্ত চলেছিল এই পরীক্ষা। বিভিন্ন জায়গাতে সেই পরীক্ষার সিট পড়ে। খান্না হাইস্কুলও ছিল তেমনি একটি পরীক্ষাকেন্দ্র। সেখানে পরীক্ষা দিতে যায় অলোক অধিকারী, সুব্রত সরকার, মাসাউল হোসেন এবং জগন্নাথ মান্না নামে চারজন। ওই চারজনের বিরুদ্ধে অভিযোগ, নিয়ম ভেঙে মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকেন তারা। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর ছবি তোলে। ওই ছবি বিভিন্ন নম্বরে ফরওয়ার্ড করে। তারপর পরীক্ষা দিতে শুরু করে। এই বিষয়টি সুপারিনটেনডেন্টের নজরে আসে। তিনি গোটা বিষয়টি কর্তৃপক্ষকে জানান।

এরপর টিচার-ইন-চার্জ রাহুল দেও শর্মা নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ। শুরু হয় তদন্ত। এফআইআরে নাম থাকা অলোক, সুব্রত, মাসাউল এবং জগন্নাথকে গ্রেফতার করা হয়। এই চারজন কাকে কাকে প্রশ্নপত্রের ছবি ফরওয়ার্ড করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে ধৃতদের সঙ্গে আরও কেউ জড়িত ছিল কিনা, তাও জানতে চেষ্টা করছে পুলিশ।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশে কর্মীরা যাবেন তো?‌ শঙ্কা মেটাতে ড্রোন ওড়াবে বিজেপি

বিজেপির স্বার্থে হয়রান বাংলার ভোটাররা, SIR-এ বাদ গেলে ৬ নম্বর ফর্মও খারিজ

ভোটের আগেই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে? দুশ্চিন্তায় ‘ বিচারাধীন’ ভোটাররা

উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন

রান্নার গ্যাসের হাহাকার মেটাতে নবান্নে কন্ট্রোল রুম খুললেন মুখ্যমন্ত্রী, তোপ কেন্দ্রকে

সন্ধ্যা নামতেই আবহাওয়ার ভোলবদল, কলকাতা-সহ জেলায় জেলায় ঝাঁপিয়ে নামল বৃষ্টি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ