না ফেরার দেশে কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বছরের শেষ লগ্নে দুঃসংবাদ। না ফেরার দেশে পাড়ি দিলেন ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগাল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধে ৬টা বেজে ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সমান্তরাল সিনেমার জনক। বহু দিন ধরেই বা বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। এ ছাড়া কিডনি সংক্রান্ত সমস্যাও ছিল তাঁর। পরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর মেয়ে পিয়া বেনেগাল। নবতিপর পরিচালকের অকাল প্রয়াণের খবরে চলচ্চিত্র মহলে শোকের ছায়া নেমে এসেছে। 

ভারতীয় সিনেমার যে গুটিকয়েক পরিচালক অন্য ধারার ছবি করেছেন তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নামই হল শ্যাম বেনেগালের। ১৯৭৪ সালে সামাজিক প্রেক্ষাপট নিয়ে তাঁর নির্মিত ‘অঙ্কুশ’ শোরগোল ফেলে দিয়েছিল। সমালোচক ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। সেই সঙ্গে ভারতীয় সিনেমা জগতে নিজের আসনও পাকাপোক্ত করেছিলেন পরিচালক। এর পরে একে একে ‘নিশান্ত’, ‘মন্থন’, ‘ভূমিকা’ ও ‘সরদারি বেগম’ তৈরি করে দর্শকদের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছিলেন শ্যাম। এর মধ্যে ‘মন্থন’ এমন এক ছবি যা দর্শকদের অর্থানাকুল্যেই নির্মিত হয়েছিল। গোয়ালাদের জীবন সংগ্রাম নিয়েই তৈরি হয়েছিল ওই ছবি। ওপার বাংলার স্বাধীনতার অন্যতম স্থপতি শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপক্ষে তৈরি ‘শেখ মুজিব’ ছবির নির্দেশনাও দিয়েছিলেন তিনি।  

সিনেমার পাশাপাশি দূরদর্শনের দর্শকদেরও বেশ কয়েকটি অবিস্মরণীয় সিরিয়াল উপহার দিয়েছিলেন শ্যাসম বেনেগাল। তার মধ্যে উল্লেখযোগ্য ‘ভারত এক খোঁজ’, ‘কহতা হ্যায় জোকার’, ‘কথা সাগর’ বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল। বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিত রায়কে নিজের গুরু হিসাবে মানতেন শ্যাম বেনেগাল। গুরুদক্ষিণা হিসেবে ‘পথের পাঁচালি’র পরিচালককে নিয়ে তথ্যচিত্রও নির্মাণ করেছিলেন। পাশাপাশি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরুকে নিয়েও একটি ঐতিহাসিক তথ্যচিত্র নির্মিত হয়েছিল তাঁর নির্দেশনায়। ভারতীয় সিনেমা জগতকে শুধু ভিন্ন ধারার ছবিই উপহার দেননি বেনেগাল, সেই সঙ্গে এক ঝাঁক শক্তিশালী অভিনেতা-অভিনেত্রীকেও উপহার দিয়েছিলেন। শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, ওম পুরী, অমরীশ পুরী, অনন্ত নাগ ও স্মিতা পাতিলের মতো শক্তিশালী অভিনেতা-অভিনেত্রী তাঁর হাত ধরেই রূপালী পর্দায় আবির্ভূত হয়েছিলেন। চলচ্চিত্র জগতে বিশেষ অবদান রাখায় ১৯৭৬ সালে তাঁকে ‘পদ্মশ্রী’ ও ১৯৯১ সালে ‘পদ্মভূষণে’ সম্মানিত করা হয়েছিল শ্যাম বেনেগাল। সম্প্রতি কিংবদন্তী পরিচালকের ৯০ তম জন্মদিন মহা ধুমধামে পালন করেছিলেন তাঁর অনুরাগী ও শিষ্যরা। প্রয়াত অভিনেতা অমরীশ পুরী এক সাক্ষা‍ৎকারে শ্যাম বেনেগালকে ‘চলন্ত বিশ্বকোষ’ হিসাবে আখ্যা দিয়েছিলেন।

 

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!