প্রেমে বাধা পেয়ে বান্ধবীর মাকে গলা কেটে খুনের পর পোড়ানোর চেষ্টা প্রেমিকের

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়ের প্রেমে বাধা দেওয়ায় মর্মান্তিক পরিণতি হল মায়ের। মাথা কেটে পুড়িয়ে হত্যা করল মেয়ের প্রেমিক। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। ভয়ংকর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।নিহত মহিলার নাম হরলুজা, বয়স ৫০ বছর। এই ঘটনায় ফারহান ভূঁইয়া রনি নামের এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত এই যুবক ওই এলাকার মাদকসেবী ও ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় আখাউড়া থানার পুলিশ পরিদর্শক জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি প্রেমে বাধা দেওয়ায় ওই মহিলাকে খুন করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে মহিলার দেহ থেকে মাথা আলাদা করে কেটে ফেলা হয়েছে। এইসময় মৃতদেহ পুড়িয়ে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিলেন ওই যুবক।’

মর্মান্তিক এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাংলাদেশের উপজেলার রহিমপুর গ্রামের এক প্রবাসী ব্যক্তির বাড়ি থেকে চুরি হওয়া রাজহাঁস খুঁজতে গিয়ে মঙ্গলবার সকালের দিকে একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সেখানে বসে থাকা রনি জানায় সে পাতা পোড়াচ্ছে। এই কথা বিশ্বাস না হলে হাঁসের মালিক ও তাঁদের খুড়তুতো ভাই ঘরের ভিতর দেখতে চান। এই সময় রনি ক্ষুব্ধ হয়ে তাদের মারার জন্য হুমকিও দেন।

এতে তাঁদের সন্দেহ আরও বাড়ে।কিন্তু তাঁরা দুজনে একা কিছু করতে পারছিলেন না। তাই তাঁরা গ্রামের লোকজনকে ডাকাডাকি শুরু করেন। গ্রামের লোকজন গিয়ে গর্তে পুড়তে থাকা মৃতদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। এরপরই ঘটনাস্থলে আসেন পুলিশ।

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস