‘দুুর্নীতি প্রমাণ করে দেখাক’ মোল্লা ইউনূস’কে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ হাসিনা পুত্র জয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : পরিবারের বিরুদ্ধে আনা অভিযোগকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সামাজিক মাধ্যমে তাঁর পরিবারের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন’ বলে দাবি করলেন তিনি।

এই নিয়ে সামাজিক মাধ্যমে জয় জানান, ‘আমাদের পরিবারের কেউই কোনো সরকারি প্রকল্প থেকে অর্থ আয় করেনি বা কোনো দুর্নীতিতে জড়িত ছিল না।’ তাঁর কথায়, তিনি গত ৩০ বছর ধরে আমেরিকায় বসবাস করছেন এবং তাঁর পিসি ও তুতোরা একইভাবে ব্রিটেনে বসবাস করছেন। এই কারণে আমেরিকায় তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট থাকা স্বাভাবিক। কিন্তু তিনি জোর দিয়ে বলতে চান তাঁর পরিবারের কারোও কোনো অনৈতিক ব্যাংক অ্যাকাউন্ট নেই।

একইসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা কখনোই ওই পরিমাণ অর্থ দেখিনি। আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। এগুলো সম্পূর্ণভাবে মিথ্যে ও ষড়যন্ত্রমূলক। পরিকল্পনা করে তাঁদেরকে ফাঁসানো হচ্ছে।’

সদ্যই শেখ হাসিনা ও তাঁর পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। এই প্রসঙ্গে জয় আরো বলেন, ‘১০ বিলিয়ন ডলারের একটি প্রকল্প থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করা সম্ভব নয়। আমাদের বিরুদ্ধে লেনদেন ‘যুক্ত’ হওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। লেনদেন আমাদের কাছে এসেছে কি আসেনি, সেটা প্রমাণ করতে হবে। আমি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চ্যালেঞ্জ জানাই যে তারা যেন ভাল করে খতিয়ে দেখে। সঠিক তদন্ত চাই।’

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস