Loading live market data...
Loading active stocks...
Connecting...

নিজে আয় করেন কোটি টাকা, তবুও জয়া বচ্চনের কাছে হাত পাততে হয় বিগ বি-কে, কেন?

কী কাণ্ড! এত বড় সেলিব্রিটি হয়েও ATM-কার্ড ব্যবহার করতে জানেন না অমিতাভ বচ্চন, নগদ টাকার প্রয়োজন জন্যে নাকি তাঁকে হাত পাততে হয় জয়া বচ্চনের কাছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! এত বড় সেলিব্রিটি হয়েও ATM-কার্ড ব্যবহার করতে জানেন না অমিতাভ বচ্চন, নগদ টাকার প্রয়োজন জন্যে নাকি তাঁকে হাত পাততে হয় জয়া বচ্চনের কাছে। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই, হ্যাঁ, সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সেটে মেগাস্টার নিজেই তাঁর গোপন কথা ফাঁস করেছেন। হিন্দি টেলিভিশন মহলের একটি বিখ্যাত গেমশো ‘কৌন বনেগা ক্রোড়পতি’। শোয়ের প্রথম থেকেই জনপ্রিয়তা পাচ্ছে এই শো। তার একমাত্র কারণ অমিতাভ বচ্চনের দুর্দান্ত সঞ্চালনা। যাই হোক, অমিতাভ বচ্চন কৌন বনেগা ক্রোড়পতির প্রতিটি মরসুমেই এক একটি পর্বে নিজের ব্যক্তিগত জীবনের নানা তথ্য প্রকাশ করেন। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’-এর এপিসোডে নিজের ব্যক্তিগত জীবনের একটি চমকপ্রদ তথ্য শেয়ার করলেন। যা শুনলে পরে প্রতিটি স্বামীর প্রতি তাঁর স্ত্রীর চাহিদা বেড়ে যাবে।

এমনকী স্ত্রী জয়া বচ্চনের জন্যে গজরাও কিনেছেন অমিতাভ বচ্চন। সুতরাং বলাই বাহুল্য, অমিতাভ বচ্চন শুধু মহান অভিনেতাই নন, একজন চমৎকার স্বামীও বটে। সম্প্রতি শোয়ের প্রতিযোগীদের সঙ্গে কথা বলতে গিয়ে অমিতাভ বচ্চন জানিয়েছেন, ‘জয়া বচ্চন গজরা খুব ভালবাসেন। তাই আমি আর সে যখন একসঙ্গে থাকি। পথে কোনও গজরা বিক্রেতাকে দেখলে তাঁকে গজরা (ফুলের মালা) কিনে দিই। আবার কখনও গাজরা কিনে গাড়িতেই রেখে দিই, সুন্দর গন্ধ হওয়ার জন্যে।’

এরপর প্রতিযোগী অমিতাভ বচ্চনকে জিজ্ঞাসা করেন যে, তিনি কখনও ATM থেকে নগদ টাকা তুলেছেন কিনা বা বেলেন্স দেখেছেন কিনা! এই প্রশ্নের উত্তরেই অমিতাভ বচ্চন জানান, ‘আমি নিজের কাছে কখনও নগদ টাকাও রাখি না এবং ATM-এও যাই না। টাকার প্রয়োজন হলে জয়ার থেকে টাকা নিই।’ এরপরেই সবার ধারনা অভিনেত্রী ATM কার্ড ব্যবহার করতে জানেন না।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের