মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছিলেন, চাঞ্চল্যকর দাবি সোনু সুদের

মানুষ দুটি কারণে রাজনীতিতে যোগ দেয়। অর্থ উপার্জন করতে এবং ক্ষমতা অর্জন করতে। আমি এগুলির কোনটিতেই আগ্রহী নই। যদি এটি মানুষকে সাহায্য করার জন্য হত, তাহলে তা আমি ইতিমধ্যেই করছি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অভিনেতা সোনু সুদ, শুধু বলিউডের নয়, দক্ষিণেরও একজন দাপুটে অভিনেতা। অভিনেতার পাশাপাশি তিনি একজন মহান, দয়ালু মানুষও বটে! করোনা মহামারির সময় যার জনসাধারণের সাহায্যের তাঁর অক্লান্ত পরিশ্রম গোটা দেশ দেখেছেন। দেশের যে যেখান থেকে নায়কের কাছে সাহায্য চেয়েছেন, পেয়েছেন। এমনকী সোনু সুদের প্রচেষ্টায় অনেক পরিযায়ী শ্রমিকরা তাঁদের বাড়িতে পৌঁছতে সক্ষম হয়েছেন। হাসপাতালে ভর্তি করাতেও সক্ষম হয়েছেন অসংখ্য রোগীদের। এখনও অনেক গরীব-দুঃখী নানারকম সাহায্যের জন্যে অভিনেতার বাইরে লাইন দিয়ে দাঁড়ান। এবং সকলকেই সাধ্যমতো সাহায্য করে থাকেন অভিনেতা। তাই অসংখ্য ভক্তও রয়েছেন নায়কের। করোনার সময় থেকেই অভিনেতার এমন ঐশ্বরিক রূপ দেখছেন ভারতবাসী। আর গরীবের মসিহা হওয়ার কারণেই নাকি মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছিলেন সোনু সুদ। সম্প্রতি বিষয়টি নিজেই প্রকাশ করেছেন সোনু সুদ।

পাশাপাশি আরও বলেছেন, তাঁকে শুধু মুখ্যমন্ত্রী নয়, উপ-মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য হওয়ার জন্যেও প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সব প্রস্তাবই অস্বীকার করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনু সুদ জানিয়েছেন, “আমাকে মুখ্যমন্ত্রীর পদের জন্যে প্রস্তাব দেওয়া হয়েছিল।তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাঁরা আমাকে উপ-মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বলেছিলেন। দেশের অনেক বড় বড় ব্যক্তিত্বরা আমাকে রাজ্যসভায় আসন দিতে চেয়েছিলেন। কিন্তু আমি সবটাই প্রত্যাখান করেছি। কারণ কোনও কিছুর জন্য আমার লড়াইয়ের দরকার নেই। দেশের শক্তিশালী ব্যক্তিত্বরা আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল, যেটা নিঃসন্দেহেই আমার জীবনের উত্তেজনাপূর্ণ পর্যায় ছিল।” অভিনেতার কথায়, রাজনীতিতে যোগ দিয়ে তিনি নিজের স্বাধীনতা হারাতে চান না।

অভিনেতা একই সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, “মানুষ দুটি কারণে রাজনীতিতে যোগ দেয়। অর্থ উপার্জন করতে এবং ক্ষমতা অর্জন করতে। আমি এগুলির কোনটিতেই আগ্রহী নই। যদি এটি মানুষকে সাহায্য করার জন্য হত, তাহলে তা আমি ইতিমধ্যেই করছি। আমার সেই অধিকারের জন্য কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। আমি আমার স্বাধীনতা হারানোর খুব ভয় পাই। জনপ্রিয়তা অর্জন করতে আগ্রহী নই আমি। কারণ উচ্চ উচ্চতায়, অক্সিজেনের মাত্রা কম থাকে। তাই আমি সেখানে টিকে থাকতে পারব না।” এছাড়াও অভিনেতা আরও বলেন, রাজনীতিতে যোগ দিলে তিনি দিল্লিতে একটি বাড়ি, উচ্চ নিরাপত্তা পেতেন। কিন্তু তিনি কখনই এমন বিলাসিতা চাননি। নিজের রোজগারেই বাঁচতে চান। ২০২২ সালে সোনু সুদের বোন, মালভিকা সুদ কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তিনি মোগা আসন থেকে রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু আম আদমি পার্টি (AAP) প্রার্থী আমনদীপ কৌর অরোরার কাছে তিনি হেরে যান। এছাড়া ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও বিজেপিতে যোগ দেবেন সোনু সুদ এমনটাও গুঞ্জন উঠেছিল। কিন্তু তা হয়নি। বর্তমানে রাজনীতির ময়দানে যোগ দিয়ে অনেক তারকাই খ্যাতি পেয়েছেন। কিন্তু সেই জায়গায় খানিকটা ব্যতিক্রম সোনু সুদ।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!