‘‘অভিষেকের অফিস থেকে বলছি…’ পুর চেয়ারম্যানের থেকে ৫ লক্ষ টাকা ‘তোলা’ দাবি করে পাকড়াও ৩,

Share:

নিজস্ব প্রতিনিধি :- তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে ফোন এসেছিল কালনা পুরসভার চেয়ারম্যানের কাছে। ফোনে ৫ লাখ টাকা চেয়ে হুমকি দেওয়া হয়। এরপরই অভিযোগের ভিত্তিতে হুগলী থেকে ৩ জনকে গ্রেফতার করে শেক্সপিয়র সরণি থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে অপরিচিত একটি নম্বর থেকে ফোন পান। তাঁকে ফোনের অপর প্রান্ত থেকে দাবি করা হয়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন করা হচ্ছে। বলা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক জায়গা থেকে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে। যেকোনও মুহূর্তে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। যদি ৫ লক্ষ টাকা দেন, তাহলে পুলিশি ধরপাকড় থেকে মুক্তি পাবেন।

ফোন পেয়ে সন্দেহ হয় কালনা পুরসভার চেয়ারম্যানের। তিনি কলকাতা পুলিশের দ্বারস্থ হন। শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের হয়। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ মোবাইল নম্বরটির মাধ্যমে লোকেশন ট্র্যাক করে। দেখা যায় হুগলি থেকে ফোন এসেছিল। এরপর পুলিশ তল্লাশি চালিয়ে হুগলি থেকে তিন যুবককে গ্রেফতার করে। ধৃতেরা হল জুনেদুল হক চৌধুরী, শুভদীপ মল্লিক এবং শেখ তসলিম। ধৃত জুনেদুলের বিরুদ্ধে এর আগে ভুয়ো ফোন করে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। 

আন্দোলনের নামে তাণ্ডব কলকাতায়, সাংবাদিক হেনস্তার প্রতিবাদে পথে নামছেন বিধায়করা

ধর্মতলা ছাত্র বিক্ষোভে পুলিশের কড়া পদক্ষেপ, হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের

কমনওয়েলথ গেমসে ভারতকে প্রথম পদক এনে দিলেন বিহারের ঝান্ডু কুমার

কানাডায় উদ্ধার ২৩ বছরের ভারতীয় তরুণীর দেহ, গ্রেফতার লিভ-ইন পার্টনার

মহারাষ্ট্র টেট প্রশ্নফাঁস কাণ্ডে বড় সাফল্য, বিহার থেকে গ্রেফতার মূল অভিযুক্ত

হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে টাকা-গয়না নিয়ে চম্পট দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত এক ভারতীয় নাবিক

বৃষ্টি ও ভূমিধসের বাধা কাটিয়ে টানা ৬ দিন পর ফের শুরু অমরনাথ যাত্রা

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

মেডিকেল এমার্জেন্সি থেকে টার্ম ইনশিয়োরেন্স, জেনে নিন মধ্যবিত্তের সুরক্ষাকারী ৫টি বিমা

নিরামিষাশীদের জন্য বিকল্প উৎস, প্রোটিনের চাহিদা পূরণ করবে কোন ৫ ফল?  

২৯ জুলাই গুরুপূর্ণিমা, জেনে নিন গুরু উপাসনার তিথি ও পুজো পদ্ধতি