দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘মাত্র ১৪ বছর বয়সে বাবা-মায়ের বিচ্ছেদ আমার জীবন পুরো বদলে দিয়েছিল’: শ্রুতি হাসান

নিজস্ব প্রতিনিধি: মাত্র ১৪ বছর বয়সেই বাবা-মায়ের বিচ্ছেদ দেখে ছিলেন শ্রুতি হাসান। কেমন অনুভূতি হয়েছিল সেই সময়টা, প্রথমবার বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শ্রুতি হাসান। ১৯৮৮ সালে অভিনেত্রী সারিকাকে বিবাহ করেন সুপারস্টার কমল হাসান। যদিও সারিকা তাঁর দ্বিতীয় বিবাহিত স্ত্রী। প্রথম বিয়ের সময়েই সারিকার সঙ্গে প্রেম হয় মেগাস্টার কমল হাসানের। তখনই শ্রুতিকে গর্ভধারণ করেন সারিকা। ১৯৮৬ সালে শ্রুতির জন্ম হয়। আর প্রথম বিয়ের দুই বছরের মধ্যেই প্রথম স্ত্রীকে তালাক দিয়ে কন্যা-সহ সারিকাকে ১৯৮৮ সালে বিবাহ করেন কমল হাসান। কিন্তু তাঁদের বিয়েও বেশিদিন টেকেনি। ২০০২ সালে কমল হাসান এবং সারিকার বিচ্ছেদ ঘটে। তখন শ্রুতির বয়স ছিল মাত্র ১৪ বছর। এই বয়সেই বাবা-মায়ের বিচ্ছেদ দেখেছেন শ্রুতি হাসান। যা তাঁর জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল।

২০০৫ সালে অভিনেত্রী গৌতমীকে বিবাহ করেন কমল হাসান। তাঁর সঙ্গে ২০১৬ সালে বিচ্ছেদ হয় কমল হাসানের। তবে মায়ের সঙ্গে ডিভোর্সর পরেও বাবা কমল হাসানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন কমল হাসান। তবে বাবা-মায়ের ডিভোর্সের পরে অভিনেত্রীর জীবনের উপর ব্যাপক প্রভাব পড়েছিল। শৈশবে তাঁর আনন্দের মূহুর্তটা যেন নিমেষেই বদলে যায়।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বাবা-মায়ের বিচ্ছেদ প্রসঙ্গে শ্রুতি বলেছেন, ‘আমি একটি সুন্দর পরিবারে জন্মগ্রহণ করেছি। শৈল্পিক বাবা-মাকে পেয়েছি। যা আমার কাছে খুব আনন্দের ছিল। কিন্তু আমি এর অন্য দিকটাও দেখেছি। আমার বাবা-মায়ের আলাদা হওয়ার মূহুর্তে সব বদলে গেল। তখন আমি বুঝতে পারি যে, অর্থনৈতিক স্বাধীনতা এবং কারোর উপর নির্ভর করে বেঁচে থাকার স্বাধীনতা অনেকটাই আলাদা। বিশেষ করে, মাকে বিয়ের মতো বাধাধরা জীবন থেকে মুক্তি পেতে দেখেছি। এটাই আমাকে জীবনের গুরুত্বপূর্ণ পাঠ শিখিয়েছে। শিখিয়েছে, কেন একটি মেয়ের অর্থনৈতিক ভাবে স্বাধীন হওয়া খুবই জরুরী। তবে আমার কাছে আমার বাবা-মা সবথেকে আইকনিক দম্পতি ছিল। কারণ তাঁরা একসঙ্গে কাজ করতেন, একসঙ্গে সেটে যেতেন। মা আমার পোশাকের খেয়াল রাখতেন। পুরো পরিবারই ছিল ফিল্মি। আমি কস্টিউম বিভাগে ছিলাম, আমার বোন অক্ষরা একজন সহকারী পরিচালক। আর বাবা-মা নায়ক-নায়িকা।’

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ