সানি দেওল থেকে মনোজ বাজপেয়ী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মৃত্যুতে শোকাহত বলিউড

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মৃত্যুতে শোকাহত গোটা দেশের বিনোদন মহলও। তাঁর মৃত্যুতে ভারতের রাজনীতিতে এক বিরাট শূন্যতা তৈরি হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের অর্থনৈতিক সংস্কারের জনক তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং আর নেই। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (AIIMS) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মনমোহন সিংহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। প্রাক্তন প্রধানমন্ত্রীর আকস্মিক প্রয়াণে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল মনমোহন সিংহের মৃত্যুর খবরে পেয়ে এইমসে ছুটে গিয়েছিলেন রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি-সহ কংগ্রেসের শীর্ষ নেতারা। দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। বেশ কয়েকবার তাঁকে হাসপাতালো ভর্তি করা হয়েছিল। বেশ কয়েকদিন চিকিৎসার পর তিনি বাড়ি ফিরে এসেছিলেন। কিন্তু গতকাল আচমকাই তিনি বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। এবং তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয়। তাঁর অবস্থার সঙ্কট বুঝে তাঁকে ICU- তে স্থানান্তরিত করতে হয়। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালালেও শেষ রক্ষা হল না। সব চেষ্টা ব্যার্থ করে গতকাল রাত ৯ টা বেজে ৫১ মিনিটে না ফেরার দেশে পাড়ি দেন দেশের উদারনীতির জনক। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর সম্মানে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি রাষ্ট্রীয়স্তরে সব উদযাপন স্থগিত রাখার ঘোষণা করা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মৃত্যুতে শোকাহত গোটা দেশের বিনোদন মহলও। তাঁর মৃত্যুতে ভারতের রাজনীতিতে এক বিরাট শূন্যতা তৈরি হয়েছে।

মনমোহন সিংহের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন জাতীয় পুরষ্কার বিজয়ী অভিনেতা মনোজ বাজপেয়ী। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গিয়ে লিখেছেন, “আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকাহত। একজন রাষ্ট্রনায়ক যার অবদান আমাদের দেশের উন্নতির প্রতিটি ক্ষেত্রে সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। তার পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’ কৌতুক অভিনেতা কপিল শর্মা লিখেছেন, “ভারত আজ সেরা নেতাদের একজনকে হারাল। ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতি এবং সততা ও নম্রতার প্রতীক মনমোহন সিং, অগ্রগতি এবং আশার উত্তরাধিকার রেখে গেলেন। তাঁর প্রজ্ঞা, নিষ্ঠা এবং দৃষ্টি আমাদের জাতিকে শান্তিতে রুপান্তরিত করেছে।” অভিনেতা রণদীপ হুডা লিখেছেন, “ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মৃত্যুতে গভীরভাবে শোকাহত, যাঁর মর্যাদাপূর্ণ নেতৃত্ব এবং ভারতের অর্থনৈতিক উদারীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা জাতিকে বদলে দিয়েছে। তাঁর প্রজ্ঞা এবং সততা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রতি আমার আন্তরিক সমবেদনা।”

অভিনেতা রবি কিষাণ লিখেছেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী মনমোহন সিংহের মৃত্যুতে আমি শোকাহত। আমি ভগবান শ্রী রামের কাছে প্রার্থনা করি যেন তিনি তাঁর চরণে পুণ্যবান আত্মাকে স্থান দেন। ওম শান্তি।” জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক মধুর ভান্ডারকর লিখেছেন, “মনমোহন সিংহের মৃত্যু একটি যুগের অবসান ঘটিয়েছে।” অভিনেতা সঞ্জয় দত্ত লিখেছেন, “মনমোহন সিংহকে হারিয়ে গভীরভাবে শোকাহত। ভারতে তাঁর অবদান কখনই ভোলা যাবে না”। অভিনেতা রীতেশ দেশমুখ লিখেছেন, “আমরা ভারতের অন্যতম সেরা প্রধানমন্ত্রীকে হারিয়েছি। তিনি মর্যাদা এবং নম্রতার প্রতীক। আমরা চিরকাল তাঁর উত্তরাধিকারের কাছে ঋণী থাকব।” অভিনেতা সানি দেওল, ইনস্টাগ্রামে গল্প লিখেছেন, “আমরা মনমোহন সিংহের মৃত্যুতে গভীরভাবে শোকাহত, একজন দূরদর্শী নেতা যিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।” তেলেগু মেগাস্টার চিরঞ্জীবী লিখেছেন, “আমাদের দেশ সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়কদের একজনের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর মতো একজন অদম্য ব্যক্তিত্বের মেয়াদে সংসদ সদস্য এবং পর্যটন প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করতে পেরে আমি সৌভাগ্যবান এবং সৌভাগ্যবান। তাঁর পরিবারকে সমবেদনা।”

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!