ভাতা বাড়ানোর দাবিতে মোল্লা ইউনূসের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ জুনিয়র চিকি‍ৎসকদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভাতা বাড়ানোর দাবিতে এবার মোল্লা ইউনূস সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন জুনিয়র চিকি‍ৎসকরা। রবিবার (২৯ ডিসেম্বর) রাতে দাবি পূরণের দাবিতে রাজধানী ঢাকার শাহবাগ চত্বরে পথ অবরোধ করেছেন চিকি‍ৎসকরা। দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। জুনিয়র চিকি‍ৎসকদের কর্মবিরতিতে কার্যত চিকি‍ৎসা পরিষেবা ভেঙে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগীরা। ওই ভোগান্তির জন্য সাধারন মানুষের কাছে ক্ষমাও চেয়েছেন আন্দোলনকারীরা।

দীর্ঘদিন ধরেই ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন চালাচ্ছেন জুনিয়র চিকি‍ৎসকরা। তবে সেই আন্দোলনে প্রথমে কর্ণপাত করেনি মোল্লা ইউনূস সরকার। এদিন জুনিয়র চিকি‍ৎসকরা সরকারের নির্লিপ্ততার প্রতিবাদে শাহবাগে পথ অবরোধ করেন। ফলে চিকি‍ৎসা পরিষেবা ভেঙে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে আন্দোলনকারী চিকি‍ৎসকদের সংগঠন ডক্টর্স মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির চার প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন সহকারি স্বাস্থ্য উপদেষ্টা তথা জামায়াত ইসলামির চিকি‍ৎসক সংগঠনের নেতা সায়েদুর রহমান।

বৈঠকে তিনি প্রস্তাব দেন, আগামী জানুয়ারি মাস থেকে জুনিয়র চিকি‍ৎসকদের মাসিক ভাতা বাড়িয়ে ৩০ হাজার এবং জুলাই থেকে ৩৫ হাজার টাকা করা হবে। কিন্তু সেই প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখান করেছেন আন্দোলনকারী চিকি‍ৎসকরা। রাতে আন্দোলনকারী জুনিয়র চিকি‍ৎসকদের সংগঠনের সাধারণ সম্পাদক নুরুন্নবী সাংবাদিকদের বলেন, ‘সরকারের উপরে আমাদের আস্থা নেই। জানুয়ারি থেকেই ৩৫ হাজার ভাতা চাই আমরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। কারও ধমকানি-চমকানিতে (পড়ুন রগ কাটা শিবির হিসাবে পরিচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) রাজপথ ছেড়ে আমরা যাব না। দাবি না মানা পর্যন্ত রাজপথে থাকব। বিগত সরকার ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩০ হাজার টাকা ভাতা কার্যকরের প্রতিশ্রুতি দিলেও তা কার্যকর হয় ডিসেম্বরে এসে। আমরা জানি, রোগীরা ভোগান্তিতে পড়বেন। কিন্তু আমরাও নিরুপায়।’

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ