পথ দুর্ঘটনা রুখতে ১২ নম্বর জাতীয় সড়কে স্পিড মোশন সেন্সর মেশিন

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: পথ দুর্ঘটনা এড়াতে ১২ নম্বর জাতীয় সড়কের শান্তিপুর এলাকায় স্পিড মোশন সেন্সর মেশিন বসানো হল রানাঘাট ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।জাতীয় সড়কে দুর্ঘটনা রুখতে এবার গাড়ীর গতি নিয়ন্ত্রণ করার উদ্যোগ নিলো রানাঘাট জেলা পুলিশ। আর তারই অঙ্গ হিসেবে ১২ নম্বর জাতীয় সড়কের(National High Way) শান্তিপুর এলাকায় স্পিড মোশন সেন্সর মেশিন(Speed Motion Sensor Machine)  বসাল রানাঘাট পুলিশের ট্রাফিক বিভাগ। জাতীয় সড়কে জন বহুল এলাকা গুলিতে যানবাহনের সর্বোচ্চ গতি ঘন্টায় ৮০ কিলোমিটার নির্ধারণ রয়েছে। রানাঘাট পুলিশ সূত্রে খবর, ৮০ কিলোমিটার গতিবেগ সর্বোচ্চ থাকলেও চালকরা তার থেকে বেশি গতিতে গাড়ি চালাচ্ছে।

আর সেই গতি নিয়ন্ত্রণের জন্যই এদিন এই স্পিড মোশন সেন্সর মেশিন বসাল ট্রাফিক(Traffic) বিভাগ। এর ফলে ঘন্টায় ৮০ কিলোমিটারের বেশী গতিতে গাড়ী চললেই অটোমেটিক সেই সব গাড়িকে ফাইন করবে এই মেশিন। এর ফলে গতি নিয়ন্ত্রণ হবে ও গতি নিয়ন্ত্রণে থাকলে দুর্ঘটনাও কম হবে বলে আশাবাদী রানাঘাট ট্রাফিক বিভাগ। শীতে কুয়াশার মধ্যে দুর্ঘটনা ঠেকাতে জাতীয় সড়কে ট্রাফিক দফতরের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন জায়গায় রেলিং গার্ড লাগিয়ে গাড়ির গতি কন্ট্রোল করার প্রক্রিয়া চলছে।

এদিকে,ঝাড়খণ্ড-বাংলা সীমানায় ডুবু-ডিহি চেকপোস্টে আর টি ও অফিসারদের বিরুদ্ধেহেনস্থার অভিযোগ বাস মালিক সহ যাত্রীদের।প্রায়শই আর টি ও আধিকারিকদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে গাড়ি চালকদের হেনস্থা করার অভিযোগ উঠে আসে আবারো আর টি ও লেখা গাড়ির মধ্যে থাকা কিছু আধিকারিকদের বিরুদ্ধেবাস চালক সহ বাসের যাত্রীদের হেনস্থা করার অভিযোগ উঠে এল ।অভিযোগ অনুযায়ী, জানাজায় যে কিছু আরটিও অফিসার ডুবু-ডিহি চেক পোস্টে একটি যাত্রীবাহী বাসকে আটক করে সেখানে বাসের কাগজ দেখার নাম করে চালকের উপর শারীরিক নির্যাতন চালায় এবং তার মোবাইল ফোন কেড়ে নেয়। যাত্রীদের অভিযোগ অনুযায়ী ওই সরকারি অফিসাররা বাসটিকে দীর্ঘ সময় ধরে আটক করে রাখে তারপর তারা চালকের সাথে দুর্ব্যবহার করে এবং যাত্রীদেরকেও হয়রানি করে। এর ফলে বাসে থাকা যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ দেখা যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, অফিসারদের এই আচরণ যাত্রীদের ভ্রমণে চরম বিঘ্ন ঘটিয়েছে।বাসের মধ্যে থাকা ছোট শিশু ,মহিলা ও প্রবীণ যাত্রীরা এই ঘটনার জন্য ভীষণ অসুবিধার সম্মুখীন হয়েছেন।এরপরেই এই ঘটনার প্রতিবাদে অসানসোল বাস স্ট্যান্ডে যাত্রীরা বিক্ষোভ দেখান।

তারা আর টি ও অফিসারদের এই অমানবিক আচরণকেঅন্যায় বলে দাবি করেছেন।বিক্ষোভ কারীরা জানান এটি শুধু একটি ড্রাইভারের ওপর আঘাত নয়,বরং সমস্ত যাত্রীদের প্রতি অবমাননা।যাত্রীরা সরকারের কাছে এই ঘটনার জন্য সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।তাদের মতে, এই ধরনের ঘটনা পরিবহন ব্যবস্থার উপর আস্থা কমিয়ে দিচ্ছে এবং এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির