মোল্লা ইউনূসের বাংলাদেশে এবার বাড়ি থেকে তরুণী চিকি‍ৎসককে তুলে নিয়ে গেল জামায়াত সন্ত্রাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: ‘রাজাকার’ মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় জঙ্গি ও মৌলবাদীদের দাপট ক্রমশই বেড়ে চলেছে। এবার দিনেদুপুরেই রাজশাহীর বাড়ি থেকে এক তরুণী চিকি‍ৎসককে তুলে নিয়ে গেল জামায়াত ইসলামীরা সন্ত্রাসীরা। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ওই তরুণী চিকি‍ৎসকের কোনও খোঁজ মেলেনি। আর এই ঘটনা জানাজানি হতেই আতঙ্কে ছিটিয়ে রয়েছেন অভিভাবকরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘সোমবার (৩০ ডিসেম্বর) সকালে নগরের চন্দ্রিমা আবাসিক এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক আবু তাহের খুরশিদ বকুলের বাড়িতে হানা দেয় স্থানীয় জামায়াত সন্ত্রাসীরা। বাড়িতে ঢুকেই বকুলের মেয়ে শাকিরা তাসনিম দোলার শ্লীলতাহানির চেষ্টা চালায়। চলতি বছরেই রাজশাহীর ইসলামি ব্যাঙ্ক মেডিকেল কলেজ থেকে ডেন্টালে বিডিএস ডিগ্রি অর্জন করছেন শাকিরা। মেয়ের সঙ্গে দুষ্কৃতীদের অভবব্য আচরক্ষণ দেখে বাধা দিতে এগিয়ে আসেন আবু তাহেরের স্ত্রী। তাকে বেধড়ক মারধর করে সন্ত্রাসীরা। মাথা দেওয়ালে ঠুকে দেয়। তার পরে অস্ত্রের মুখে শাকিরা ও তার বাবা আবু তাহেরকে অপহরণ করে নিয়ে যায়। প্রথমে দুজনকেই একটি মাইক্রোবাসে চাপিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। পরে মাঝ পথে সলঙ্গায় আবু তাহেরকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা রাস্তা থেকে তাহেরকে উদ্ধার করে সলঙ্গা থানায় পৌঁছে দেন।

রাজশাহীর চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান জানিয়েছেন, পারিবারিক বিবাদের কারণেই তরুণী চিকি‍ৎসককে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শাকিরাকে অপহরণ করেছে তানভির খান রাজ রওশান আলম নামে এক যুবক। যার সঙ্গে অপহৃতা তরুণী চিকি‍ৎসকের দীর্ঘদিনের ঘনিষ্ঠতা ছিল। যদিও অপহৃতা তরুণী চিকি‍ৎসকের বাবা আবু তাহের তা মানতে চাননি। তার অভিযোগ, ‘ব্যর্থতা আড়াল করতে চন্দ্রিমা থানার ওসি গল্প ফাঁদছেন।’ বাড়িতে ঢুকে এক তরুণি চিকি‍ৎসককে তুলে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত