বছরের শেষ দিনে শচিনের রেকর্ড ভাঙলেন ১৩ বছরের বৈভব সূর্যবংশী

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরের শেষ দিনেই কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার তথা মাস্টার ব্লাস্টার শচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক হিসাবে পরিচিত ১৩ বছরের বৈভব সূর্যবংশী। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে অর্ধশতরান করার মালিক হল। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিজয় হাজারে ট্রফিতে বরোদার বিরুদ্ধে ওই রেকর্ড গড়েছেন বিহারের বাসিন্দা বৈভব।

এতদিন প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে কম বয়সে অর্ধশতরান করার রেকর্ড ছিল মাস্টার ব্লাস্টার শচিন তেন্ডুলকরের দখলে। তিনি ১৭ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অর্ধশতরান করেছিলেন। এদিন সেই রেকর্ড ভেঙে দেন ১৩ বছরের বৈভব। বিজয় হাজারে ট্রফিতে মঙ্গলবার মুখোমুখি হয়েছিল বরোদা ও বিহার। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৭৭ রান তুলেছিলেন ক্রুণাল পাণ্ড্যরা। ২৭৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমেই মাঠে ঝড় তোলেন ১৩ বছরের বৈভব। বরোদার বোলারদের কার্যত পিটিয়ে ছাতু করেন। গোটা মাঠ জুড়ে চার ও ছক্কার ফুলঝুরি ছোটান। বৈভবের বিধ্বংসী ব্যাটিংয়ে রক্তচাপ বেড়ে যায় বরোদার অধিনায়ক পাণ্ড্যর।

শেষে ক্রুণাল পাণ্ড্যর স্পিন জাদুতে পরাস্ত হয়ে সাজঘরে ফেরেন ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক। ততক্ষণে অবশ্য কম বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অর্ধশতরান করার ক্ষেত্রে মাস্টার ব্লাস্টার শচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিয়েছেন বৈভব। ৪২ বলে তাঁর ৭১ রানের বিধ্বংসী ইনিংস সাজানো ছিল চারটি ছক্কা ও আটটি চারের সাহায্যে। স্ট্রাইক রেট ছিল ১৬৯.০৫। বৈভব যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ বিহারই ম্যাচে জয় ছিনিয়ে নেবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু বিস্ময় বালক সাজঘরে ফিরতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিহারের ব্যাটিং অর্ডার। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪১ রানেই থেমে যায় বিহারের ইনিংস। ৩৬ রানে জিতে হাসিমুখে মাঠ ছাড়েন ক্রুণাল পাণ্ড্যরা। উল্লেখ্য, সদ্য সমাপ্ত আইপিএলের নিলামে ১ কোটি ১০ লক্ষ টাকায় বৈভবকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। আইপিএলের নিলামের ইতিহাসে ১৩ বছরের বিস্ময় বালকই ছিল সর্বকনিষ্ঠ ক্রিকেটার। 

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের