দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নদিয়ার বৃদ্ধকে ‘ডিজিটাল অ্যারেস্ট’, লুট কোটি টাকা, ধৃত ১৩

নিজস্ব প্রতিনিধিঃ পুলিশ বা সরকারি কর্মী সেজে  দেদার চলছে ডিজিটাল গ্রেফতার । আর এই ফাঁদে পা দিয়ে মানুষ হারাচ্ছেন কোটি কোটি টাকা । এবার ‘ ডিজিটাল গ্রেফতার’  প্রতারণার শিকার নদিয়ার কল্যাণীর বাসিন্দা এক বৃদ্ধ। ইতিমধ্যেই এই ঘটনায় ১৩জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে ওই বৃদ্ধার ফোনে আসে  একটি ভিডিয়ো কল । ওপার থেকে এক ব্যক্তি তাঁকে পুলিশি পরিচয় দেয়। সে বৃদ্ধকে জানান, একটি গুরুতর অপরাধে নাকি তাঁর নাম জড়িয়ে গিয়েছে। সেইজন্য তাঁকে দিতে হবে এক কোটি টাকা। আর তাতেই ভয় পেয়ে প্রতারকের দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে  ওই বৃদ্ধ ব্যাঙ্ক থেকে টাকা পাঠিয়ে দেন। এরপরেই সে বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। সঙ্গে সঙ্গে থানায় গিয়ে অভিযোগ দায়ের করে আসেন ।

পুলিশ সূত্রে খবর, সাইবার অপরাধী সন্দেহে ধৃত ওই ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে ।  উঠে আসে কলম্বিয়া এবং দুবাইয়ের যোগ। এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না তা এখন জানা যায়নি । জোর কদমে শুরু হয়েছে তদন্ত ।  সাইবার প্রতারণা এবং ‘ডিজিটাল গ্রেফতারি’ নিয়ে এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ ।

Published by:

Share Link:

More Releted News:

LIVE

মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রের ২৩১ নম্বর বুথের EVM খারাপ

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

ধর্ষণের মামলায় গ্রেফতার ভাইপো, বিস্ফোরক দাবি হুমায়ুনের

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

‘বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস জানে না,’ সোশ্যাল মিডিয়ায় তোপ রাহুলের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ