বক্সঅফিসে সুনামি! ২০২৫-এর প্রথমদিনেও রমরমা ব্যবসা, নববর্ষে রেকর্ড আয় ‘পুষ্পা ২’-এর

নতুন বছরের প্রথমদিনেই ছবিটি বক্সঅফিসে ঝড় তুলেছে। এক লাফে ১৩.১৫ কোটি টাকা আয় করেছে ছবি। এখনও পর্যন্ত ছবির সর্বমোট আয় হয়ে দাঁড়িয়েছে, ১১৮৪.৬৫ কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় একমাস হতে চলল, সারা বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২’-এর রাজত্ব একই রয়েছে, যেমনটা মুক্তির দিন ছিল। গত ৫ ডিসেম্বর গোটা বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’। মুক্তির পর পরই বক্সঅফিসে রীতিমতো ঝোড়ো ইনিংস খেলছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’। ইতিমধ্যেই ভারতে ছবির আয় ১৫০০ কোটি ছুঁই ছুঁই। আর গোটা বিশ্বজুড়ে ২০০০ কোটি টাকা ছুঁই ছুঁই পুষ্পা ২-এর আয়। এর মধ্যেই দ্বিতীয় রেকর্ড গড়ল ‘পুষ্পা ২’। বক্সঅফিসে আলোড়ণ সৃষ্টি করে ২০২৫ কে স্বাগত জানাল। মুক্তির ২৮ দিন পরেও ‘পুষ্পা ২’ দেখতে প্রেক্ষাগৃহে রীতিমতো দর্শক সংখ্যা গিজগিজ করছে। যা কিনা ‘পুষ্পা 2’-এর দ্বিতীয় রেকর্ড।

‘পুষ্পা 2’- নিয়ে একের পর এক বিতর্কের মাঝেই বক্সঅফিসে ঝোড়ো ইনিংস খেলছে ছবি। ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা 2’-এর প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনায় আল্লু অর্জুনের গ্রেফতারি, ছবিতে একাধিক বিতর্কিত দৃশ্য, ফাহাদ ফাসিলের চরিত্র নিয়ে প্রশ্ন-সহ একাধিক বিতর্কে জেরবার পুষ্পা 2। কিন্তু তাতেও বক্সঅফিসে রমরমা ব্যবসা করছে ‘পুষ্পা 2’। ১ জানুয়ারি ছুটির দিনে ‘পুষ্পা 2’ দেখতে দেশের সমস্ত প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় জমেছিল। ছবিটি মুক্তির প্রথম সপ্তাহেই মোট ৭২৫.৮ কোটি টাকা আয় করে রেকর্ড গড়েছিল। এবং ২০২৪ সালের প্রথম ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছিল। এমনকী ‘পুষ্পা 2’-এর দাপটে কোনও ভাষার ছবিই বক্সঅফিসে বেশিদিন রাজত্ব করতে পারছে না। প্রথম সপ্তাহের মতো দ্বিতীয় সপ্তাহেও ছবিটির সাফল্যের ধারা অব্যাহত ছিল।

দ্বিতীয় সপ্তাহে ছবিটি ২৬৪.৮ কোটি টাকা আয় করেছিল। তৃতীয় সপ্তাহে ছবিটির আয় হয়েছিল ১২৯.৫ কোটি টাকা। যার কারণে ছবিটি ব্লকবাস্টার ঘোষিত হয়েছে। চতুর্থ সপ্তাহেও ছবিটির সাফল্যের ধারা একইভাবে অব্যাহত ছিল। নতুন বছরের প্রথমদিনেই ছবিটি বক্সঅফিসে ঝড় তুলেছে। এক লাফে ১৩.১৫ কোটি টাকা আয় করেছে ছবি। এখনও পর্যন্ত ছবির সর্বমোট আয় হয়ে দাঁড়িয়েছে, ১১৮৪.৬৫ কোটি টাকা। ছবিটি শীঘ্রই ভারতের ১২০০ কোটির ক্লাবে প্রবেশ করবে বলে আশা করছেন চলচ্চিত্রের বাণিজ্য বিশেষজ্ঞরা। একই সময়ে হিন্দিতে ছবিটির আয় হয়ে দাঁড়িয়েছে ৮০০ কোটি টাকা। যা বলিউডের দুটি বড় ছবির আয়কেও পেরিয়ে গিয়েছে। ২০২৪ সালের শেষ দিনেও ব্যাপক সাফল্য পেয়েছে ছবি। বিপুল আয় করেছে।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!