রান্নাঘরে ওঁত পেতে বাঘ, ভয়ে ঘরের দরজা বন্ধ করে তিনদিন ঠকঠক করে কাঁপুনি, তার পর…

যেখানে সরিস্কা অভয়ারণ্য থেকে পালিয়ে লোকালয়ে ঢুকে পড়ে এক তরুণ বাঘ। শুধু তাই নয়, রাজস্থানের আলওয়ারের চিলকাবাস গ্রামের বাসিন্দা রামদয়ালের বাড়িতে রান্নাঘরে ঘাঁপটি দিয়ে বসেছিল বাঘটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বন থেকে পালিয়ে বাঘের লোকালয়ে ঢুকে পড়ার ঘটনা প্রথম নয়। স্বাভাবিকভাবেই এমন ঘটনা সেই লোকালয়ের বাসিন্দাদের আতঙ্কিত করে। এবার রাজস্থানের আলওয়ার থেকে এমনই একটি ভয়ানক ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে সরিস্কা অভয়ারণ্য থেকে পালিয়ে লোকালয়ে ঢুকে পড়ে এক তরুণ বাঘ। শুধু তাই নয়, রাজস্থানের আলওয়ারের চিলকাবাস গ্রামের বাসিন্দা রামদয়ালের বাড়িতে রান্নাঘরে ঘাঁপটি দিয়ে বসেছিল বাঘটি। যা দেখা মাত্রই রীতিমতো হুলস্থূল পড়ে যায় রামদয়ালের পরিবারে। অবশেষে তিনদিন বাঘটিকে খোঁজার পর বাগে আনে বনকর্মীরা। এবং বাঘটিকে অবচেতন অবস্থায় উদ্ধার করে সরিস্কায় অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়। 

জানা গিয়েছে, বাঘটি রীতিমতো আক্রমণাত্মক হয়ে উঠেছিল, এবং তিনদিনের মধ্যে বাঘটি পাঁচজনকে আক্রমণ করেছিল। তথ্য অনুযায়ী, সরিস্কার আকবরপুর রেঞ্জ থেকে পালিয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল বাঘটি। গত ১ জানুয়ারি দৌসা জেলার বান্দিকুইয়ের মাহুখুরদ গ্রামে শেষ দেখা গিয়েছিল বাঘটিকে। সেখানেই বাঘটি তিনজনকে আক্রমণ করে। এরপরে বাঘটিকে উদ্ধারের চেষ্টা করলেও বনকর্মীরাও বাঘটির আক্রমণের শিকার হন। যদিও অল্পের জন্য রক্ষা পান বনকর্মীরা। কিন্তু বাঘটিকে তাঁরা ধরতে পারেনি। এরপরেই বাঘটি পালিয়ে আলওয়ারের রেনির চিলকাবাস গ্রামে রামদয়ালের বাড়িতে ঢুকে পড়ে। এবং তাঁদের বাড়ির রান্নাঘরে ঘাপটি দিয়ে বসে থাকে। স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। এরপরে খবর পেয়ে সরিস্কায় ঘটনাস্থলে পৌঁছে যায় বন দফতরের একটি টিম। এই বিষয়ে সরিস্কা ডিএফও অভিমন্যু সিং জানিয়েছেন যে, সরিস্কা, রণথম্বোরের দলগুলি ক্রমাগত বাঘটিকে উদ্ধারের চেষ্টা করছিলেন এবং তাকে শান্ত করার চেষ্টা করছিল।

কিন্তু গতকাল বৃহস্পতিবারও তারা কোনও সাফল্য পায়নি। বাঘটিকে ধরতে গেলেই বনবিভাগের দলকে আক্রমণ করে ফেলে বাঘটি। অল্পের জন্যে রক্ষা পায় বনকর্মীরা। এরপর শুক্রবার (৩ জানুয়ারি) সকালে একটি বাড়িতে বাঘটি লুকিয়ে রয়েছে বলে খবর পাওয়া যায়। এবং অভয়ারণ্য দলটি জিপসিতে উঠে কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর, বাঘটিকে শান্ত করতে সক্ষম হয়। এবং রেডিও কলারের সাহায্যে বাঘটিকে সরিস্কা জঙ্গলে অবস্থিত একটি ঘেরে ছেড়ে দেওয়া হয়। বাঘের গতিবিধির ওপর নজর রাখা হবে। বাঘটি যথেষ্ঠ আক্রমণাত্মক ছিল। তবে এরপরে বাঘটিকে কোথায় স্থানান্তর করা হবে সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে বান্দিকুইতে বাঘের হামলায় আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, সরিস্কা অভয়ারণ্য থেকে প্রায়শই বাঘ পালাচ্ছে।

বর্ষায় থাবা বসাচ্ছে ডেঙ্গু ও লেপ্টোস্পাইরোসিস-সহ ১০টি রোগ, সতর্কবার্তা বিশেষজ্ঞদের

আজ নির্জলা একাদশী, ভুলেও ৫ টি কাজ করবেন না, নয়তো ঘোর বিপদ…

পরিবারে চরম বিপদ, কোনও তৈরি কাজ থমকে যাবে, জানুন লক্ষ্মীবারের রাশিফল

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা