১৮১ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, সিডনিতে ৪ রানে এগিয়ে ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি: সিডনি টেস্টে দলকে দুরন্তভাবে ম্যাচে ফেরালেন ভারতীয় বোলাররা। শনিবার (৪ জানুয়ারি) মহম্মদ সিরাজ-প্রসিদ্ধ কৃষ্ণদের ভেল্কিতে ১৮১ রানেই গুটিয়ে গেল অস্ট্রলিয়ার প্রথম ইনিংস। অভিষেক ঘটা বিউ ওয়েবস্টার (৫৭) ছাড়া আর কোনও অজি ব্যাটার ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়তে পারেননি। চোট পেয়ে মাঠ ছাড়া যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে অজি দলকে গুঁড়িয়ে দিলেন মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণরা। দুজনেই তিনটি করে উইকেট পেয়েছেন। আর ভারত অধিনায়ক যশপ্রীত বুমরা ও নীতীশকুমার রেড্ডি ২টি করে উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে ৪ রানে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া।

শুক্রবার (৩ জানুয়ারি) সিডনি টেস্টের প্রথম দিন মাত্র ১৮৫ রানেই গুটিয়ে গিয়েছিল ভারতের প্রথম ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন ঋষভ পন্থ। ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ছিল এক উইকেট হারিয়ে ৯। ২ রানে আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন অজি ওপেনার উসমান খাওয়াজা। এদিন সকালে ব্যাট করতে নেমেছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান স্যাম কনস্টাস ও মার্নুস লাবুশানে। কিন্তু ওই জুটি বেশিদূর এগোতে পারেনি। লাবুশানেকে (২) ফিরিয়ে জোর ধাক্কা দেন যশপ্রীত বুমরা। সেই ধাক্কা সামলানোর আগে কনস্টাসকে (২৩) ফিরিয়ে দেন মহম্মদ সিরাজ। অজি সমর্থকদের নিরাশ করেন ট্র্যাভিস হেডও। মাত্র চার রান করে মহম্মদ সিরাজের বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। ৩৯ রানে চার উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে স্বাগতিকরা।

এর পর পঞ্চম উইকেটে জুটি বেঁধে খানিকটা প্রতিরোধ গড়ে তোলেন স্টিভ স্মিথ ও বিউ ওয়েবস্টার। দু’জনে ৫৭ রান যোগ করেন। মধ্যাহ্নভোজের বিরতির আগে স্মিথকে (৩৩) ফিরিয়ে ম্যাচের রং ফের বদলে দেন প্রসিদ্ধ কৃষ্ণা। ষষ্ঠ উইকেটে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারের সঙ্গে জুটি বেঁধে দলকে একশো রানের গণ্ডি পার করিয়ে দেন ওয়েবস্টার। যদিও ওই জুটিকে বড় রানের ইনিংস খেলতে দেননি প্রসিদ্ধ কৃষ্ণা। তিনি অ্যালেক্স ক্যারেকে (২১) ফেরান। দলের প্রয়োজনে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি অজি অধিনায়ক প্যাট কামিন্স। তিনি ১০ রান করে নীতীশের বলে প্যাভিলিয়নের পথ ধরেন। মিচেল স্টার্ককেও (১) ফেরান নীতীশ। এর পর স্কট বোলান্ডকে (৯) ফিরিয়ে ১৮১ রানে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামান মহম্মদ সিরাজ। নেথান লায়ন ১৭ বলে ৭ রান করে অপরাজিত থেকে যান।

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ