Siliguri Civic Polls: টিকিট পেলেন গৌতম দেব, তৃণমূলের মেয়র পদপ্রার্থী!

৬ নম্বর ওয়ার্ডে শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে তৃণমূলের হয়ে লড়ছেন মহম্মদ আলম। প্রাক্তন জেলা সভাপতি রঞ্জন সরকার লড়ছেন ১৫ নম্বর ওয়ার্ড থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা ভোটে শিলিগুড়ি এবং ডাবগ্রাম ফুলবাড়িতে বিজেপির কাছে পরাস্ত হতে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। ডাবগ্রাম-ফুলবাড়ি আসনে প্রাক্তন সতীর্থ শিখা চট্টোপাধ্যায়ের কাছে হারতে হয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও দাপুটে নেতা গৌতম দেবকে। সেই হারের ক্ষত মুছতে আসন্ন পুরভোটে প্রাক্তন মন্ত্রীর নেতৃত্বেই ফের ভোটযুদ্ধে ঝাঁপাচ্ছে ঘাসফুল শিবির। পাঁচ বছর বাদে ফের পুরভোটে লড়ছেন প্রাক্তন পর্যটন মন্ত্রী। শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ড থেকে নিজের ভাগ্য পরীক্ষা করবেন তিনি।

বৃহস্পতিবার বিকালেই কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দলের শীর্ষ নেতৃত্বের বৈঠকে শিলিগুড়ি পুরনিগমের জন্য দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছিল। রাতেই সেই প্রার্থী তালিকা প্রকাশ হয়। তালিকায় প্রাক্তন মন্ত্রী ছাড়াও রয়েছে একাধিক চমক। পুরভোটে ঘাসফুল শিবিরের হয়ে ভোটের লড়ছেন সদ্য বিজেপি থেকে আসা খুশবু মিত্তাল, প্রাক্তন বাম নেতা রামভজন মাহাত, প্রতুল চক্রবর্তীরা। ২৪ নম্বর ওয়ার্ড থেকে পদ্ম শিবিরের প্রার্থী হয়েছেন স্থানীয় বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন প্রতুল চক্রবর্তী। ৬ নম্বর ওয়ার্ডে শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে তৃণমূলের হয়ে লড়ছেন মহম্মদ আলম। প্রাক্তন জেলা সভাপতি রঞ্জন সরকার লড়ছেন ১৫ নম্বর ওয়ার্ড থেকে।

একনজরে দেখে নেওয়া যাক শিলিগুড়িতে তৃণমূলের প্রার্থী তালিকা—

১ নম্বর ওয়ার্ড: সঞ্জয় পাঠক
২ নম্বর ওয়ার্ড: গার্গী চট্টোপাধ্যায়
৩ নম্বর ওয়ার্ড: রামভজন মাহাত
৪ নম্বর ওয়ার্ড: পরিমল মিত্র
৫ নম্বর ওয়ার্ড: সরোজ গোয়েঙ্কা
৬ নম্বর ওয়ার্ড: মহম্মদ আলম

৭ নম্বর ওয়ার্ড: পিন্টু ঘোষ
৮ নম্বর ওয়ার্ড: খুশবু মিত্তাল
৯ নম্বর ওয়ার্ড: প্রদীপ গোয়েল
১০ নম্বর ওয়ার্ড: কমল আগরওয়াল
১১ নম্বর ওয়ার্ড: উমা গোয়েল
১২ নম্বর ওয়ার্ড: বাসুদেব ঘোষ
১৩ নম্বর ওয়ার্ড: মানিক দে
১৪ নম্বর ওয়ার্ড: সর্বাণী দত্ত
১৫ নম্বর ওয়ার্ড: রঞ্জন সরকার

১৬ নম্বর ওয়ার্ড: সঞ্জীব চক্রবর্তী
১৭ নম্বর ওয়ার্ড: মিলি সিনহা
১৮ নম্বর ওয়ার্ড: সঞ্জয় শর্মা
১৯ নম্বর ওয়ার্ড: বিমল ঘোষ
২০ নম্বর ওয়ার্ড: অভয়া বোস
২১ নম্বর ওয়ার্ড: কুন্তল রায়
২২ নম্বর ওয়ার্ড: ধীমান বোস
২৩ নম্বর ওয়ার্ড: লক্ষ্মী পাল

২৪ নম্বর ওয়ার্ড: প্রতুল চক্রবর্তী
২৫ নম্বর ওয়ার্ড: জয়ন্ত সাহা
২৬ নম্বর ওয়ার্ড: সিক্তা দে বসু রায়
২৭ নম্বর ওয়ার্ড: প্রশান্ত চক্রবর্তী
২৮ নম্বর ওয়ার্ড: সম্প্রীতা দাস
২৯ নম্বর ওয়ার্ড: সুস্মিতা বোস মৈত্র
৩০ নম্বর ওয়ার্ড: সাথী দাস
৩১ নম্বর ওয়ার্ড: মৌমিতা মণ্ডল
৩২ নম্বর ওয়ার্ড: তাপস চট্টোপাধ্যায়
৩৩ নম্বর ওয়ার্ড: গৌতম দেব
৩৪ নম্বর ওয়ার্ড: বিমান তরফদার
৩৫ নম্বর ওয়ার্ড: শম্পা নন্দী
৩৬ নম্বর ওয়ার্ড: রঞ্জন শীল শর্মা
৩৭ নম্বর ওয়ার্ড: অলোক ভক্ত
৩৮ নম্বর ওয়ার্ড: দুলাল দত্ত
৩৯ নম্বর ওয়ার্ড: পিঙ্কি সাহা
৪০ নম্বর ওয়ার্ড: রাজেশপ্রসাদ শ
৪১ নম্বর ওয়ার্ড: শিবিকা মিত্তাল

৪২ নম্বর ওয়ার্ড: হিসে ভুটিয়া

৪৩ নম্বর ওয়ার্ড: সুখদেব মাহাত

৪৪ নম্বর ওয়ার্ড: প্রীতিকণা বিশ্বাস

৪৫ নম্বর ওয়ার্ড বেদব্রত দত্ত

৪৬ নম্বর ওয়ার্ড: দিলীপ বর্মন

৪৭ নম্বর ওয়ার্ড: অমর আনন্দ দাস

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের