‘পাকিস্তানের জনক’ মহাত্মা গান্ধী, বিতর্কিত মন্তব্যের জেরে আইনি নোটিস গায়ক অভিজিতকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহাত্মা গান্ধিকে ‘পাকিস্তানের জাতির জনক’ বলে অভিহিত করেছিলেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য। এই মন্তব্যের জেরে আগেই কটাক্ষের মুখে পড়েছিল তিনি। এবার আরও বিপাকে পড়লেন এই গায়ক। গায়কের মন্তব্যে বেজায় ক্ষিপ্ত পুণের আইনজীবী অসীম সারোডে। নিজের এমন মন্তব্যের জন্য অবিলম্বে বলিউডের বাঙালি গায়ককে ক্ষমা চাইতে হবে, এই দাবি জানিয়েই আইনি নোটিস পাঠিয়েছেন তিনি।

গত মাসেই অভিজিতের এক সাক্ষাৎকার থেকেই শুরু হয় বিতর্ক। সেখানে গায়ক বলেন, ‘সুরকার আরডি বর্মন মহাত্মা গান্ধির চেয়েও বড় ছিলেন। তিনি ছিলেন সংগীত জগতের জনক।’ এরপরই অভিজিৎ বলেন, ‘মহাত্মা গান্ধি পাকিস্তানের জাতির জনক ছিলেন, ভারতের নয়। ভারতবর্ষের অস্তিত্ব তো ছিলই, পাকিস্তান পরে তৈরি হয়েছে। ভুল করে গান্ধিকে ভারতের জাতির জনক বলা হয়। তিনিই পাকিস্তানের অস্তিত্বের জন্য দায়ী।’

এই মন্তব্যের পর তাঁর দিকে ছুটে আসে একরাশ কটাক্ষ বান। এবার  এই মন্তব্যের জন্য আইনি নোটিস পাঠালেন আইনজীবী অসীম সারোডে। ওই নোটিসে দাবি করা হয়েছে, মহাত্মা গান্ধির সম্মানকে অবমাননা এবং তাঁর মানহানি করেছেন অভিজিৎ। এর জন্য ক্ষমা চাইতে হবে গায়ককে। আইনি নোটিসে আরও উল্লেখ করা হয়েছে, অভিজিৎ ক্ষমা না চাইলে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৩৫৩ এবং ধারা ৩৫৬-এর অধীনে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে।   

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে