ঘন কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা বিমানবন্দর, ব্যাহত বিমান পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকাল থেকে রাজ্য জুড়ে ঘন কুয়াশা। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে কলকাতা বিমানবন্দর। সোমবার ভোর ৪টে থেকে দৃশ্যমান্যতা ৫০ মিটারের নীচে নেমে যায়। এখনও সেই দৃশ্যমান্যতা ৫০ মিটারের নীচে থাকায় কলকাতা বিমানবন্দর থেকে কোন বিমান প্রস্থান অর্থাৎ ডিপারচার করেনি। ফলত সকাল থেকেই ব্যাহত বিমান পরিষেবা।

অন্যদিকে যে সমস্ত বিমানে ক্যাট-৩ বি ব্যবস্থা রয়েছে সেই সমস্ত বিমান কলকাতা বিমানবন্দরে অবতরন করতে পেরেছে। বিমানবন্দর সূত্রে খবর, এখন পর্যন্ত ২-৩টি বিমান কলকাতা বিমানবন্দরে অবতরন করতে পেরেছে। দৃশ্যমান্যতা ৫০ মিটারের নীচে নেমে যাওয়াতেই এই বিপত্তি দেখা দিয়েছে।

প্রসঙ্গত, সোমবার থেকে ঘন কুয়াশার পূর্বাভাস আগেই জানিয়েছিলেন আবহাওয়াবিদরা। হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার দরুন আগামীকালও চলবে কুয়াশার ঘনঘটা। আজ উত্তরবঙ্গের পাঁচটি ও দক্ষিণবঙ্গের দশটি জেলায় ছিল এই ঘন কুয়াশার দাপট। দৃশ্যমানতা ৫০ মিটার থেকে ২০০ মিটারের মধ্যে ছিল কোথাও কোথাও। মঙ্গলবারও সকালের দিকে এই ঘন কুয়াশা থাকবে। তবে বুধবার থেকে ফের অবস্থার উন্নতি হবে বলেই জানাছে আবহাওয়া দফতর।

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক