জিতেই বছর শেষ করল ম্যান ইউ, গোল করলেন রোনাল্ডো

কথায় আছে শেষ ভালো যার, সব ভালো তার।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কথায় আছে শেষ ভালো যার, সব ভালো তার। বছরের শেষটা বেশ ভালোভাবেই করল ইপিএলের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। গত বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে বার্নালিকে ৩-১ ব্যবধানে হারাল রেড ডেভিলসরা। গোলের দেখা পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই সঙ্গে স্কোরশিটে নাম লিখিয়েছেন স্কট ম্যাকটোমিনেও। আর একটি আত্মঘাতী গোল হয়েছে।  

মাত্র ৩৫ মিনিটেই ৩ গোলে এগিয়ে যায় ম্যান ইউ। এরপর মরিয়া চেষ্টা করেও আর ব্যবধান বাড়াতে পারেনি রাগনিকের শিষ্যরা। তবে এর জন্য খুব একটা সমস্যায় পড়তে হয়নি তাদের। জিতেই মাঠ ছেড়েছে লাল জার্সিধারীরা। ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যেতে পারত তারা। কিন্তু সহজ সুযোগ নষ্ট করে বসেন পর্তুগিজ মহাতারকা রোনাল্ডো। তবে তার মিনিট দু’য়েক পরেই ম্যাসন গ্রিনউডের বাড়ানো পাস থেকে বল প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন ম্যাকটোমিনে।

এরপর ২৭ মিনিটে ব্যবধান ২-০ হয়ে যায় বেনের আত্মঘাতী গোলে। ফলে চাপে পড়ে যায় বার্নালি। আর আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে দেন ম্যান ইউয়ের ফুটবলাররা। ফলস্বরূপ, ম্যাচের ৩৫ মিনিটে স্কোরশিটে নিজের নাম তুলে ফেলেন রোনাল্ডোয একেবারে ফাঁকা গোলে বল পাঠান সিআর সেভেন। মিনিট তিনেক পরই বার্নালির হয়ে ব্যবধান কমান অ্যারন লেনন। দ্বিতীয়ার্ধে আর কোনও গোল হয়নি। এই জয়ের সুবাদে ১৮ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এল ম্যান ইউ।

ঋতব্রতদের হলফনামায় সই করছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির