বিধ্বংসী দাবানলের কারণে লস অ্যাঞ্জেলসে আটকে পড়েছেন নোরা ফাতেহি

য়াবহ দাবানলের কারণে লস অ্যাঞ্জেলসে আটকে পড়েছেন জনপ্রিয় বলিউড নৃত্যশিল্পী এবং অভিনেত্রী নোরা ফাতেহি। মঙ্গলবার থেকেই বিধ্বংসী দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ দাবানলের কারণে লস অ্যাঞ্জেলসে আটকে পড়েছেন জনপ্রিয় বলিউড নৃত্যশিল্পী এবং অভিনেত্রী নোরা ফাতেহি। মঙ্গলবার থেকেই বিধ্বংসী দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস। ক্যালিফোর্নিয়ার একাধিক শহরে পুড়ে ছাই হয়ে গিয়েছে অসংখ্য বাড়ি। ইতিমধ্যেই ৩০০০ একর জমি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। বিধ্বংসী আগুনে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৫ জন। পুড়েছে অসংখ্য হলিউড তারকার রাজপ্রাসাদ। লক্ষাধিক মানুষকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার (৭ জানুয়ারী) সান্টা, মানিকা-সহ ১২৬২ একর জমি পুড়ে গিয়েছে। আর শুকনো আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে গিয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক এলাকা ইতিমধ্যেই আগুনে ক্ষতিগ্রস্ত করেছে। নিরাপত্তার জন্যে বাড়িতে মূল্যবান জিনিসপত্র রেখেই পালিয়েছেন বাসিন্দারা। বিপর্যয়ের মধ্যে একাধিক সেলিব্রিটি তাদের বাড়ি ছেড়ে পালিয়েছেন।

প্যারিস হিলটন থেকে অ্যান্টনি হপকিনস-সহ একাধিক হলিউড সেলিব্রিটিদের কোটি টাকার বাড়িও আগুনে ধ্বংস হয়ে গিয়েছে। এর মধ্যে অভিনেত্রী নোরা ফাতেহিও লস অ্যাঞ্জেলসে আটকে পড়েছেন। তিনি সম্প্রতি লস অ্যাঞ্জেলসে কয়েকটি ইভেন্টে যোগ দেওয়ার জন্যে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে চরম বিপর্যয়ের মধ্যে পড়েছেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী তাঁর অগ্নিপরীক্ষার বিষয়টি জানিয়েছেন। এবং বলেছেন তিনি এবং তাঁর দলকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় বলেছেন, “আমি লস অ্যাঞ্জেলসে আছি। এখানে ভয়ানক দাবানলে পুড়ে গিয়েছে কয়েকটি অঞ্চল। আমরা মাত্র পাঁচ মিনিট আগে এটির খবর পেয়েছি। তাই আমি দ্রুত আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি এবং আমি এখান থেকে সরে যাচ্ছি। আমি বিমানবন্দরের কাছে যাব। আজ আমার ফ্লাইট আছে। আমি জানিনা আদেউ আমি ফ্লাইট ধরতে পারবো কিনা! আমি আশা করি এটি বাতিল হবে না। এটি ভীতিজনক। আমি আপনাদের আপডেট দেব। আমি আশা করি মানুষ নিরাপদে হয়েছে, আমি এর আগে এরকম দাবানল দেখিনি।”

অভিনেত্রীর শেয়ার করা আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি রাস্তায় ছিলেন। তখনই তিনি দেখতে পান আগুনে কতটা ধ্বংসযজ্ঞ তৈরি করেছে। যাতে গোটা আকাশে কালো ধোঁয়া ছড়িয়ে গিয়েছে। এর আগে, গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া দাবানলে ক্ষতিগ্রস্তদের প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন এবং সৈনিক, দমকলকর্মী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসা সমস্ত প্রথম প্রতিক্রিয়াকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিকে জেমি লি কার্টিস, ম্যান্ডি মুর, প্যারিস হিলটন এবং আরও অনেকের বিলাসবহুল বাড়ি পুড়ে গিয়েছে দাবানলে।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!