কিকবক্সিংয়ে বাংলাকে সাফল্য এনে দিল গঙ্গারামপুরের শিপ্রা

জাতীয় স্তরের কিকবক্সিং প্রতিযোগিতায় সাফল্য পেল বাংলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতীয় স্তরের কিকবক্সিং প্রতিযোগিতায় সাফল্য পেল বাংলা। সেই সাফল্য এনে দিলেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের মেয়ে শিপ্রা সরকার। এমন খবরে খুশির হওয়া বইছে গোটা গঙ্গারামপুরে। জাতীয় স্তরের কিকবক্সিং প্রতিযোগিতায় পাঞ্জাব ও গুজরাটকে হারিয়ে রুপো জিতেছে সে। এছাড়াও জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কেয়া রাজবংশী ও শুভঙ্কর রায়। তবে তারা পদক জিততে পারেননি। তবে তাদের বরণ করতে পিছপা হয়নি কেউই।  

শুক্রবার সকালে গঙ্গারামপুরে ফিরতেই সংবর্ধনা প্রদান করা হয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের। জানা গিয়েছে, চলতি মাসের ২১ থেকে ২৫ তারিখ পর্যন্ত পুনেতে অনুষ্ঠিত হয় জাতীয় স্তরের কিকবক্সিং প্রতিযোগিতা। আর সেখানে অংশগ্রহণ করে পশ্চিমবঙ্গের ৫৬জন প্রতিযোগী।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিপ্রা সরকার গুজরাট ও পঞ্জাবের প্রতিযোগীদের হারিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে রুপোর মেডেল জেতে। পাশাপাশি, পশ্চিমবঙ্গের প্রায় ২৫ জন খেলোয়াড় সাফল্য অর্জন করেছিল জাতীয় স্তরের এই কিকবক্সিং ইভেন্টে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর কিকবক্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নানক রায়।

ঋতব্রতদের হলফনামায় সই করছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির