‘EVM এর অর্থ এভরি ভোট এগেনস্ট মোল্লা’, বেফাঁস মন্তব্য মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বৈদ্যুতিন ভোট যন্ত্র (ইভিএম) বিজেপির সঙ্গে বিরোধী শিবিরের কাজিয়ার মধ্যেই বেফাঁস মন্তব্য করেছেন মহারাষ্ট্রের পূর্ণমন্ত্রী তথা বিজেপি বিধায়ক নীতেশ রানে। শুক্রবার (১০ জানুয়ারি) সাঙ্গলিতে হিন্দু গর্জন সভায় বিরোধীদের নিশানা করতে গিয়ে তিনি বলেন, ‘এটা অস্বীকার করার উপায় নেই যে ইভিএমের কারণেই আমরা ভোটে জিতি। ইভিএমের আসল অর্থ বিরোধীরা ‌এখনও বুঝতে পারেননি। ইভিএমের অর্থ হল এভরি ভোট এগেনস্ট মুল্লা (মুসলিমদের বিরুদ্ধে প্রতিটি ভোট)।’ ইতিমধ্যেই মহারাষ্ট্রের বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীর বেফাঁস মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। নীতেশের বিরুদ্ধে ধর্মীয় বিষ ছড়ানোর অভিযোগ তুলে অবিলম্বে তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি জানিয়েছে কংগ্রেস।

এদিন সাঙ্গলিতে হিন্দু গর্জন সভায় ভাষণ দিতে গিয়ে শুরু থেকেই মুসলিমদের বিরুদ্ধে বিষ উগরে দিতে শুরু করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ রানের ছেলে নীতেশ। তিনি অভিযোগ করেন, ‘সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে তাঁকে হারাতে সৌদি আরব থেকে প্রচুর টাকা ঢালা হয়েছিল।’ এর পরেই গর্বের সঙ্গে তিনি বলেন, ‘সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে আমি একজন মুসলিম ভোটারের কাছেও ভোট চাইতে যাইনি। কোনও মুসলিম ভোটারের সমর্থন আমার দরকার নেই। মহারাষ্ট্রে হিন্দুরা জেগে উঠেছে। হিন্দুরাই আমাকে জিতিয়েছে। শুধু আমায় কেন, বিধানসভা ভোটে মহায়ুতির প্রত্যেক প্রার্থীর বিপুল জয়ের পিছনে ছিল হিন্দুদের একতা।’

মহারাষ্ট্রে চলা লভ জিহাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করে নীতেশ বলেন, ‘মহারাষ্ট্রে টাকা ছড়িয়ে, বড় ষড়যন্ত্র করে হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফাঁসিয়ে তাদের ধর্মান্তরিত করা হচ্ছে। যারা ফাঁদে পা দিয়েছেন তাদের করুণ দশা আমি নিজের চোখে দেখেছি। যেভাবে হোক, মুল্লাদের ষড়যন্ত্র আমাদের ব্যর্থ করে দিতে হবে।’

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!