কঠিন বাধা পেরিয়ে পঞ্চসিন্ধু জয়, জাতীয় পুরস্কার পাচ্ছেন বাংলার সাঁতারু সায়নী

Share:

নিজস্ব প্রতিনিধি,কালনা: আন্তর্জাতিক স্তরে একের পর এক সাফল্য পেয়েছেন। কঠিন বাধা অতিক্রম করে জয় করেছেন পঞ্চসিন্ধু। এবার নতুন সম্মান পেতে চলেছেন সেই সায়নী দাস। জাতীয় পুরস্কার তুলে দেওয়া হবে কালনার এই সাঁতারুর হাতে। ভারত সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের ‘তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড ২০২৩’ পেতে চলেছেন বাংলার মেয়ে সায়নী। আগামী ১৭ই জানুয়ারি তাঁর হাতে দিল্লিতে এই সম্মান তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ(President Drupodi Murmu)।

সায়নী দাস সপ্তসিন্ধু পার করার লক্ষ্য নিয়ে গত বছর নিউজিল্যান্ডের কুক স্ট্রেইট চ্যানেল পার হন। ইতিপূর্বে সায়নী দাস ২০১৭ সালে ইংলিশ, ২০১৮ সালে অস্ট্রেলিয়ার রটনেস্ট এবং ২০১৯ সালে আমেরিকার ক্যাটালিনা চ্যানেল জয় করেন। এই চ্যানেলগুলি জয়ের পর ২০২২ সালে হাওয়াই দ্বীপপুঞ্জের ৪৪ কিমি দীর্ঘ মলোকাই চ্যানেল জয় করেন। পরের লক্ষ্য জিব্রালটার চ্যানেল। সায়নী দাসের(Syani Das) মা জানান তার মেয়ের এই পুরস্কার পাওয়া গোটা দেশের কাছে একটা গর্বের বিষয়। তার মেয়ে প্রতিকূলতার মধ্যে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শেষে যখন হাতে দেশের জাতীয় পতাকা(National Flag) নিয়ে ওড়ায় তখন একজন মা হিসেবে, একজন দেশবাসী হিসেবে গর্ব অনুভব করি।

সাঁতারু সায়নী দাস অভিমানের সুরে জানান, অন্যান্য খেলাধুলায় সরকারের যে উৎসাহ রয়েছে তা এই ধরনের সাঁতার সহ চ্যালেঞ্জমূলক প্রতিযোগিতা গুলির ক্ষেত্রে অনেক কম। তাই প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে এগোতে হয়। তারপর সেরা হলে তখন সরকার স্বীকৃতি দেয়। এই বিষয় সে দিল্লিতে সুযোগ পেলে মাননীয় রাষ্ট্রপতি বা কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানান। তার কাছে রাষ্ট্রপতি পুরস্কার দেবেন বলে যে বার্তা এসেছে তাতে বর্ধমান কালনার(Kalna) ঠিকানা উল্লেখ থাকায় তিনি বিশেষ গর্ব অনুভব করেছেন বলেও সাংবাদিকদের জানান।

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র