টোল প্লাজায় যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে গাড়ি, পৃথিবীর আলো না দেখে গর্ভেই মৃত্যু শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টোল প্লাজায় দীর্ঘক্ষন দাঁড়িয়ে গাড়ি। ঘণ্টার পর ঘণ্টা ঘানজটে কিছুতেই এগোতে পারছিল গাড়ি। আর অন্যদিকে যত সময় এগোচ্ছে তত প্রসব যন্ত্রণায় ঝটপট করছেন মা। গাড়ি এগোনোর চেষ্টা করলেও কিছুতেই কোন লাভ হয়নি। এর ফলে পৃথিবীর আলো না দেখে গর্ভেই মৃত্যু হয় শিশুর। এই ঘটনায় টোল প্লাজার কর্মচারীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে পরিবার। ঘটনাটি ঘটেছে বিহারের গোপালগঞ্জ এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, বারহিমা গ্রামের গর্ভবতী মহিলা গরিমা পান্ডে প্রসব যন্ত্রণা উঠলে পরিবারের সদস্যদের সাথে প্রাইভেট গাড়ি করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। সেই সময় টোল প্লাজায় যানজটের জন্য দীর্ঘক্ষণ আটকে থাকে গাড়ি। এই তীব্র যানজটের জন্য গর্ভবতী মহিলার হাসপাতালে পৌঁছাতে দেরি হয়। হাসপাতালে গেলে গর্ভেই শিশুর মৃত্যুর হয়েছে বলে জানান চিকিৎসকরা।

পরিবারের সদস্যদের দাবি,  টোল প্লাজার ম্যানেজার ও কর্মচারীদের কাছে সাহায্যের আবেদন করলেও কোনো সাহায্য মেলেনি। এ কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই গর্ভের শিশুটি মারা যায়। এই ঘটনায় গরিমা পান্ড ও তার স্বামী সোনু পান্ডের পরিবার সিধওয়ালিয়া থানায় টোল প্লাজার ম্যানেজার রাজীব কুমার শর্মা, কৃষ্ণ মোহন মিশ্র এবং অন্যান্য কর্মচারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। পুলিশ একটি অপরাধমূলক হত্যা মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, এই টোল প্লাজাটি NH-27-এ গত মাসেই খোলা হয়েছিল, তারপর থেকে এখানে ক্রমাগত যানজট হয়েছে। জ্যামের কারণে, NH-27-এ প্রায়ই যানজট দেখা যায় এবং লোকেরা ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে পড়ে থাকেন বলে অভিযোগ এলাকাবাসীদের

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের