ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি টোয়েন্টি দল ঘোষিত, ৪৩১ দিন বাদে দলে শামি

Share:

নিজস্ব প্রতিনিধি: ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি টোয়েন্টি সিরিজের জন্য শনিবার (১১ জানুয়ারি) রাতে ১৫ জনের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রত্যাশা মতোই দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সূর্যকুমার যাদব। দীর্ঘ ৪৩১ দিন বাদে ফের টিম ইন্ডিয়ার জার্সি গায়ে নামতে চলেছেন বাংলার পেসার মহম্মদ শামি। যদিও ঋষভ পন্থকে দলে রাখা হয়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে দুর্দান্ত খেলার পুরস্কার হিসাবে ঠাঁই পেয়েছেন নীতীস কুমার রেড্ডিও।

ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে আসছে ইংল্যান্ড। আগামী ২২ জানুয়ারি প্রথম ম্যাচ কলকাতায়। দ্বিতীয় ম্যাচ হবে ২৫ জানুয়ারি চেন্নাইয়ে। তৃতীয় ম্যাচ রাজকোটে ২৮ জানুয়ারি। ৩১ জানুয়ারি পুণেয় চতুর্থ ও ২ ফেব্রুয়ারি মুম্বইয়ে হবে পঞ্চম ম্যাচ। ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি দল বাছতে এদিন মুম্বইতে বৈঠকে বসেছিলেন সিনিয়র দলের নির্বাচকরা। ওই বৈঠকের পরেই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়।

গত কয়েকদিন ধরেই ইংল্যান্ডের টি টোয়েন্টি সিরিজে বাংলার পেসার মহম্মদ শামি দলে জায়গা করে নিতে পারবেন কিনা, তা নিয়ে জল্পনা চলছিল। শেষ বার ২০২৩ সালের ১৯ নভেম্বর ভারতের জার্সিতে খেলেছিলেন শামি। চোট সারিয়ে বাংলার হয়ে রঞ্জি, সৈয়দ মুস্তাক আলি টি২০ ও বিজয় হজারে ট্রফির মতো ঘরোয়া ক্রিকেটে খেলেছেন তিনি। অনেক ম্যাচে ভারতের জয়ের কারিগরের পারফরম্যান্সে খুশি নির্বাচকরা। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে দলে নিয়েছেন বাংলার পেসারকে। প্রথম উইকেটরক্ষক হিসাবে নেওয়া হয়েছে সঞ্জু স্যামসনকে। দ্বিতীয় উইকেটরক্ষক ধ্রুব জুরেল। রমনদীপ সিংহের বদলে টি-টোয়েন্টি দলে ফিরেছেন নীতীশ রেড্ডি। নেই শিবম দুবে। চোটের কারণে বাদ পড়েছেন রিয়ান পরাগ।

ভারতের টি-টোয়েন্টি দল— সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক বর্মা, নীতীশ রেড্ডি, মহম্মদ শামি, আরশদীপ সিংহ, হর্ষিত রানা, ধ্রুব জুরেল, রিঙ্কু সিংহ, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী ও ওয়াশিংটন সুন্দর।

 

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা! তদন্তের নির্দেশ রেলের

২০ দিন ধরে অভুক্ত, ‘শরীরের হাড় দেখা যাচ্ছে ওয়াংচুকের’, বড় সতর্কবার্তা চিকিৎসকদের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! দুই পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি