অজি ক্রিকেট বোর্ডের বর্ষসেরার স্কোয়াডে জায়গা পেলেন চার ভারতীয়

গাব্বায় ভারতের কাছে হার দিয়েই ২০২১ সালের শুরুটা করেছিল অস্ট্রেলিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: গাব্বায় ভারতের কাছে হার দিয়েই ২০২১ সালের শুরুটা করেছিল অস্ট্রেলিয়া। ১৯৮৮ সালের পর ওই প্রথম ব্রিসবেনের গাব্বাতে টেস্ট ম্যাচ হেরেছিল অজিরা। তবে বছরের শুরুটা হার দিয়ে করলেও শেষটা কিন্তু দুর্দান্তভাবে করেছে স্মিথ, ওয়ার্নার, লাবুশানেরা। ইতিমধ্যেই চলতি অ্যাশেজ ৩-০ ব্যবধানে পকেটে পুরে নিয়েছে তারা। আগামী ৫ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হতে চলেছে চতুর্থ টেস্ট। তবে তার আগে আপাতত করোনা আতঙ্কে ভুগছে অজি এবং ইংল্যান্ড শিবির। 

এই সমস্যার মধ্যেই তাদের বর্ষসেরা টেস্ট একাদশ ঘোষণা করল অজি ক্রিকেট বোর্ড (ক্রিকেট অস্ট্রেলিয়া)। তবে সেই দলে জায়গা হয়েছে মাত্র একজন অস্ট্রেলিয়ার ক্রিকেটার। নাম নেই ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে তাঁর নাম না থাকলেও টিম ইন্ডিয়ার অন্য চারজন ক্রিকেটারের নাম রয়েছে। তাঁরা হলেন রোহিত শর্মা, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন এবং অক্ষর প্যাটেল। একনজরে দেখে নেওয়া যাক ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা স্কোয়াড-

রোহিত শর্মা, দিমুথ করুণারত্নে, মার্নস লাবুশানে, জো রুট, ফাওয়াদ আলম, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কাইল জেমিসন, হাসান আলি এবং শাহিন আফ্রিদি।

ঋতব্রতদের হলফনামায় সই করছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির